জোয়ারভাটা সৃষ্টির প্রধান কারণ ব্যাখ্যা কর।
উত্তর: মহাকর্ষ শক্তি জোয়ারভাটা সৃষ্টির প্রধান কারণ। মহাকাশের পদার্থসমূহের পারস্পরিক আকর্ষণকে মহাকর্ষ বলে। বড় পদার্থের আকর্ষণ ক্ষমতা ছোট পদার্থ অপেক্ষা বেশি। আবার, দূরের বস্তুর আকর্ষণ ক্ষমতা নিকটের বস্তু অপেক্ষা কম হয়ে থাকে। চাঁদ অপেক্ষা সূর্য অনেক বড় হলেও পৃথিবী থেকে চাঁদের তুলনায় সূর্য অনেক দূরে অবস্থিত। এজন্য পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ ক্ষমতা সূর্য অপেক্ষা অনেক বেশি। সূর্য ও চাঁদের আকর্ষণী শক্তির প্রভাবে জোয়ারভাটা সংঘটিত হয়ে থাকে।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
জোয়ারভাটা সৃষ্টির প্রধান কারণ ব্যাখ্যা কর।
উত্তর

