দৃশ্যকল্প-১ এ সংঘটিত ঘটনার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনাটি হলো জোয়ারভাটা। পৃথিবীর ওপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর আবর্তনের দরুন সৃষ্ট কেন্দ্রাতিগ শক্তি ও কেন্দ্রাবিমুখী শক্তি এ জোয়ারভাটার জন্য দায়ী। মহাকাশের প্রতিটি গ্রহ-উপগ্রহ পরস্পরকে আকর্ষণ করছে। এই আকর্ষণের ফলে পৃথিবীসহ সকল গ্রহ সূর্যের চারদিকে এবং সকল উপগ্রহ গ্রহগুলোর চারদিকে ঘুরছে। এ আকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর উপরিভাগের তরল পানিরাশি পৃথিবী হতে সরে হতে পারে না। সূর্য চাঁদ অপেক্ষা বড় হলেও পৃথিবী হতে চাঁদের দূরত্ব সূর্য হতে কম থাকায় চাঁদের আকর্ষণ শক্তি সূর্য হতে বেশি। তাই চাঁদের আকর্ষণে পানি অধিক ফুলে উঠে এবং জোয়ার হয়। আবার পৃথিবী ও চাঁদের আবর্তনের জন্য ভূপৃষ্ঠের তরল ও হালকা পানিরাশির ওপর কেন্দ্রাবিমুখী শক্তির প্রভাব অধিক হয়। এর ফলে পানিরাশি ভূভাগ হতে বিচ্ছিন্ন হতে চায়। এভাবে কেন্দ্রাবিমুখী শক্তি জোয়ার সৃষ্টিতে। সহায়তা করে। অপরদিকে, পৃথিবীর মোট পানিরাশির পরিমাণ সর্বত্র সমান না হওয়ায় পৃথিবীর একপাশে মুখ্য জোয়ার অপর পাশে গৌণ জোয়ার হয়। তখন এ দুই জোয়ারের মধ্যবর্তী সমকোণে অবস্থিত অংশে পানিরাশি সরে যায় বলে ঐ দুই স্থানে তখন ভাটা হয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সংঘটিত ঘটনার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
(ii) পূর্ণিমার সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর দু'পাশে সমসূত্রে অবস্থান করে পরস্পর বিপরীতমুখী আকর্ষণের ফলে যে জোয়ার সংঘটিত হয় তাকে পূর্ণিমার ভরাকটাল বলে। এ অবস্থায় চন্দ্রের দিকে মুখ্য জোয়ার এবং সূর্যের দিকে গৌণ জোয়ার হয়। পূর্ণিমার ভরাকটালের তীব্রতা ভরাকটালের তুলনায় কম।


