উদ্দীপকে বর্ণিত মহাসাগরটির উত্তর অংশের স্রোত ঋতুভেদে দিক পরিবর্তনের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মহাসাগরটি হলো ভারত মহাসাগর যার উত্তর অংশে উত্তর ভারত মহাসাগরীয় স্রোত প্রবাহিত হয়। যা মৌসুমি বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ঋতুভেদে দু ধরনের স্রোতের সৃষ্টি করে। যথা-গ্রীষ্মকালীন মৌসুমি স্রোত ও শীতকালীন মৌসুমি স্রোত। নিচে এ সম্বন্ধে আলোকপাত করা হলো- গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সোমালি স্রোত আফ্রিকার পূর্ব উপকূল হতে প্রথমে আরব সাগরে প্রবেশ করে। সেখান হতে এ স্রোত ভারতের পশ্চিম উপকূল দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের পূর্ব উপকূল দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। তাই এটি গ্রীষ্মকালীন মৌসুমি স্রোত নামে পরিচিত। একে দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোতও বলা হয়। এ স্রোত বঙ্গোপসাগরের উত্তর দিকের স্থলভাগে বাধা পেয়ে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয় এবং আন্দামান সাগর অতিক্রম করে সুমাত্রার পশ্চিম পাশে উপনীত হয়। এখানে এসে এ স্রোত অয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিকে সামান্য বেঁকে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এ সময় উত্তর ভারত মহাসাগরে অন্য কোনো স্রোত দেখা যায় না। শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালীন মৌসুমি স্রোতটি আর থাকে না। কিন্তু এর পথ অনুসরণ করে একটি বিপরীতমুখী স্রোতের সৃষ্টি হয়। সর্বপ্রথম মালয় ও সুমাত্রার মধ্য দিয়ে একটি স্রোত আন্দামান সাগরে প্রবেশ করে এবং পরিশেষে বঙ্গোপসাগরে উপনীত হয়। এখানে পৌঁছে এ স্রোতটি উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর অধীনে চলে যায় এবং সম্পূর্ণরূপে গ্রীষ্মকালীন মৌসুমি স্রোতের পথ অনুসরণ করে আরব সাগর ঘুরে আফ্রিকার সোমালিয়ার দক্ষিণ প্রান্ত পর্যন্ত অগ্রসর হয়। তাই বলা যায়, ভারত মহাসাগরের উত্তর অংশের স্রোতগুলো ঋতুভেদে ভিন্ন ভিন্ন দিকে প্রবাহিত হয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মহাসাগরটির উত্তর অংশের স্রোত ঋতুভেদে দিক পরিবর্তনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
ভারত মহাসাগরের দক্ষিণ অংশের স্রোতগুলো সাধারণত একটি নির্দিষ্ট চক্রাকার পথে প্রবাহিত হয়। এর প্রধান স্রোতগুলো হলো:
১. দক্ষিণ নিরক্ষীয় স্রোত: দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়।
২. মাদাগাস্কার ও আগুলহাস স্রোত: দক্ষিণ নিরক্ষীয় স্রোত আফ্রিকার উপকূলে বাধা পেয়ে দক্ষিণে বেঁকে যায়।
৩. কুমেরু স্রোত: এটি দক্ষিণ দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।
৪. পশ্চিম অস্ট্রেলীয় স্রোত: কুমেরু স্রোতের একটি শাখা অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে উত্তরে প্রবাহিত হয়ে পুনরায় দক্ষিণ নিরক্ষীয় স্রোতে মিশে যায়।উত্তর

