শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে চিত্র-১ এর স্রোতের বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে চিত্র-১ এর স্রোতটি হলো গ্রীষ্মকালীন মৌসুমি স্রোত। নিচে স্রোতটির বর্ণনা দেওয়া হলো: মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ভারত মহাসাগরের উত্তর উপকূল বরাবর যে স্রোত প্রবাহিত হয় তা মৌসুমি স্রোত। গ্রীষ্মকালে স্রোতটি পশ্চিম দিক থেকে পূর্বদিকে প্রবাহিত হয়। গ্রীষ্মকালীন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সোমালি স্রোত আফ্রিকার পূর্ব উপকূল হতে প্রথমে আরব সাগরে প্রবেশ করে। সেখান হতে এ স্রোত ভারতের পশ্চিম উপকূল দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং শ্রীলংকার দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের পূর্ব উপকূল দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। তাই এটি গ্রীষ্মকালীন মৌসুমি স্রোত নামে পরিচিত। একে দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোতও বলা হয়। এ স্রোত বঙ্গোপসাগরের উত্তর দিকের স্থলভাগে বাধা পেয়ে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয় এবং আন্দামান সাগর অতিক্রম করে সুমাত্রার পশ্চিম পাশে উপনীত হয়। এখানে এসে এ স্রোত অয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিকে সামান্য বেঁধে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এ সময় উত্তর ভারত মহাসাগরে অন্য কোনো স্রোত দেখা যায় না।

HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল

উদ্দীপকে চিত্র-১ এর স্রোতের বর্ণনা দাও।

উদ্দীপক

question image

Jessore · 2025

উত্তর

চন্দ্র-সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে নির্দিষ্ট সময় পর পর, সমুদ্রের পানিরাশির স্ফীতি ও অবনমনকে জোয়ারভাটা বলে।.

উত্তর

চন্দ্রের আকর্ষণে পানি ফুলে ওঠাকে মুখ্য জোয়ার বলে। চন্দ্র একস্থানে স্থির থাকে না। তা পৃথিবীর চারদিকে সর্বদা ঘুরছে। আবর্তনকালে পৃথিবীর যে অংশ চন্দ্রের নিকটবর্তী হয়, সেখানে চন্দ্রের আকর্ষণ সর্বাপেক্ষা বেশি হয়। এ আকর্ষণে চারদিক হতে পানি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয়। এরূপে সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলা হয়।

উত্তর

উদ্দীপকে চিত্র-১ এর স্রোতটি হলো গ্রীষ্মকালীন মৌসুমি স্রোত। নিচে স্রোতটির বর্ণনা দেওয়া হলো: মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ভারত মহাসাগরের উত্তর উপকূল বরাবর যে স্রোত প্রবাহিত হয় তা মৌসুমি স্রোত। গ্রীষ্মকালে স্রোতটি পশ্চিম দিক থেকে পূর্বদিকে প্রবাহিত হয়। গ্রীষ্মকালীন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সোমালি স্রোত আফ্রিকার পূর্ব উপকূল হতে প্রথমে আরব সাগরে প্রবেশ করে। সেখান হতে এ স্রোত ভারতের পশ্চিম উপকূল দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং শ্রীলংকার দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের পূর্ব উপকূল দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। তাই এটি গ্রীষ্মকালীন মৌসুমি স্রোত নামে পরিচিত। একে দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোতও বলা হয়। এ স্রোত বঙ্গোপসাগরের উত্তর দিকের স্থলভাগে বাধা পেয়ে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয় এবং আন্দামান সাগর অতিক্রম করে সুমাত্রার পশ্চিম পাশে উপনীত হয়। এখানে এসে এ স্রোত অয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিকে সামান্য বেঁধে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এ সময় উত্তর ভারত মহাসাগরে অন্য কোনো স্রোত দেখা যায় না।

উত্তর

উদ্দীপকের চিত্র-২ এর ইঙ্গিতকৃত অঞ্চলটি হলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ারভাটার প্রভাব বিশ্লেষণ করা হলো: ১. দৈনিক দুইবার জোয়ারভাটার ফলে নদীর মধ্যে সঞ্চিত আবর্জনা ধুয়ে-মুছে সমুদ্র পতিত হয়। ২. জোয়ারভাটার ফলে নদীখাত গভীর হয়।। ৩. বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। যেমন কর্ণফুলী নদীতে সৃষ্ট জলবিদ্যুৎ প্রকল্প। ৪. জোয়ারের পানি সেচে সহায়তা করে। যেমন, অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচকার্যে ব্যবহার করা হয়। ৫. জোয়ারভাটার প্রভাবে উপকূলীয় অঞ্চলে মৎস্য ব্যবসায় কেন্দ্র গড়ে উঠেছে। উপকূলে মাছের প্রাচুর্যহেতু শতশত লোক মৎস্য ও মৎস্যসংক্রান্ত কাজে নিয়োজিত আছে। ৬. জোয়ারভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। বঙ্গোপসাগরের উপকূলবর্তী বাংলাদেশের দুটি প্রধান সমুদ্রবন্দর এবং অন্যান্য উপকূলীয় নদীবন্দর সচল রাখতে জোয়ারভাটার ভূমিকা রয়েছে। জোয়ারভাটার উপকারিতার পাশাপাশি কিছু ক্ষতিকর প্রভাবও লক্ষণীয়। মাঝে মাঝে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ারের সময় প্রায়ই বান ডাকে। ফলে নৌকা, লঞ্চ প্রভৃতি ডুবে যায় এবং নদীর পার্শ্ববর্তী এলাকায় জানমালের ক্ষতি হয়।
HSCGeography 1st PaperChapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
জোয়ার কাকে বলে?
খ
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' চিত্রে কোন ধরনের জোয়ার হয়- ব্যাখ্যা কর।
ঘ
'ক' ও 'খ' চিত্রের জোয়ারের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা কর।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জোয়ার কাকে বলে?

জোয়ার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
শৈবাল সাগর কোথায় অবস্থিত?
খ
বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' স্রোতের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
চিত্রের 'ক' ও 'খ' স্রোতের মিলন স্থলের তাৎপর্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা কর।

বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শৈবাল সাগর কোথায় অবস্থিত?

শৈবাল সাগর কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি মহাসাগর যার পশ্চিম দিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং দক্ষিণ পূর্বদিকে ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম দেশটি অবস্থিত। উক্ত মহাসাগরের উত্তর অংশের স্রোত ঋতুভেদে দিক পরিবর্তন করে প্রবাহিত হয়।

Dhaka · 2017

ক
সমুদ্রস্রোত কাকে বলে?
খ
জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত মহাসাগরটি মানচিত্রে প্রদর্শন কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত মহাসাগরটির উত্তর অংশের স্রোত ঋতুভেদে ভিন্ন ভিন্ন দিক হতে প্রবাহিত হওয়ার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা কর।

জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমুদ্রস্রোত কাকে বলে?

সমুদ্রস্রোত কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।