ভূ-ভাগের অবস্থানের কারণে সৃষ্টস্রোত কোনটি?
ক. কুমেরু
খ. ব্রাজিল
গ. ক্যানারী
ঘ. আগুলহাস
উত্তর: ব্রাজিল
ব্যাখ্যা: মুদ্রস্রোতের গতিপথে কোনো মহাদেশ বা ভূ-ভাগ থাকলে স্রোত তাতে বাধা পেয়ে দিক পরিবর্তন করে বা নতুন স্রোতের সৃষ্টি করে। আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে (ব্রাজিলের কেপ সেন্ট রক অন্তরীপে) বাধা পায়, তখন তা দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। এর একটি শাখা ভূ-ভাগের আকৃতি ও অবস্থানের কারণে দক্ষিণ দিকে বেঁকে যায়, যা 'ব্রাজিল স্রোত' নামে পরিচিত।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · MCQ