শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'A [গণিত] অঞ্চলের জলবায়ু ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অঞ্চলটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। মহাদেশগুলোর পশ্চিমাংশে ৩৩° থেকে ৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরাইল, মাল্টা, গ্রিস এবং বলকান ও অস্ট্রেলিয়ার মারে নদী অববাহিকার দক্ষিণাংশ । ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হলো মৃদুভাবাপন্ন শীত ও রৌদ্রকরোজ্জল আবহাওয়া। এ অঞ্চলের দেশগুলো নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হওয়ার কারণে তাপের তেমন প্রখরতা অনুভূত হয় না । ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল পরিলক্ষিত হয়। এ অঞ্চলে তৃণভূমির পরিমাণ কম হওয়ার কারণে পশুপালন খুব একটা হয় না ।

HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল

উদ্দীপকে 'A অঞ্চলের জলবায়ু ব্যাখ্যা করো।

উদ্দীপক

question image

উত্তর

বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে।

উত্তর

সম্পৃক্ত বায়ু উষ্ণ হলে তখন এটি আরও বেশি জলীয়বাষ্প ধারণ করতে পারে। আবার উপরে ওঠে বায়ু শীতল হতে থাকলে পূর্বের মতো বেশি জলীয়বাষ্প ধারণ করে রাখতে পারেনা। তখন জলীয়বাষ্পের কিছু অংশ পানিতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে ঘনীভবন বলে; যা মেঘ সৃষ্টির প্রধানতম প্রক্রিয়া। ঊর্ধ্বমুখী সম্পৃক্ত বায়ু ঘনীভূত হতে থাকলে বাতাসে ভাসমান ধূলিকণা এবং অন্যান্য কণিকাকে আশ্রয় করে নানা প্রকারের মেঘের সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকের 'A′A^{\prime} চিহ্নিত অঞ্চলটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। মহাদেশগুলোর পশ্চিমাংশে ৩৩° থেকে ৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরাইল, মাল্টা, গ্রিস এবং বলকান ও অস্ট্রেলিয়ার মারে নদী অববাহিকার দক্ষিণাংশ । ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হলো মৃদুভাবাপন্ন শীত ও রৌদ্রকরোজ্জল আবহাওয়া। এ অঞ্চলের দেশগুলো নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হওয়ার কারণে তাপের তেমন প্রখরতা অনুভূত হয় না । ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল পরিলক্ষিত হয়। এ অঞ্চলে তৃণভূমির পরিমাণ কম হওয়ার কারণে পশুপালন খুব একটা হয় না ।

উত্তর

উদ্দীপকে 'B′B^{\prime} ও 'C′C^{\prime} দ্বারা নিরক্ষীয় ও মৌসুমি জলবায়ু নির্দেশ করা হয়েছে। জলবায়ু দুইটির তুলনামূলক বৈশিষ্ট্য নিচে ছকের মাধ্যমে বিশ্লেষণ করা হলো- i. নিরক্ষীয় জলবায়ু উভয় গোলার্ধে নিরক্ষরেখা ৫° অক্ষাংশের মধ্যে অবস্থিত। মৌসুমি জলবায়ু অঞ্চল নিরক্ষরেখার উভয় পার্শ্বে ১৫° থেকে ৩০° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। ii. নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র বলে সবসময় ভ্যাপসা গরম অনুভূত হয়। মৌসুমি অঞ্চলের জলবায়ু সমভাবানপন্ন, ফলে স্বাস্থ্যকর এবং মনোরম। iii. নিরক্ষীয় অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা ২৭° সে. এবং তাপমাত্রার ব্যবধান ২১° থেকে ৩৮° সে। অন্যদিকে মৌসুমি অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা ২১° থেকে ৩২° সে. এবং শীতকালীন গড় তাপমাত্রার পার্থক্য ১০° সে. এর অধিক হয় না । iv. নিরক্ষীয় অঞ্চলে দিন-রাত্রির তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি অপরদিকে মৌসুমি অঞ্চলে দিন ও রাত্রির তাপমাত্রার গড় পার্থক্য অত্যন্ত কম। অয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে বার মাস বজ্র ও ঝড়সহ প্রতিদিন অপরাহ্নে প্রচুর বৃষ্টিপাত হয়। মৌসুমি অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং শীতকাল শুষ্ক থাকে। vi. নীরক্ষীয় ও মৌসুমি জলবায়ু অঞ্চলের গড় বৃষ্টিপাত যথাক্রমে- ২০২-২৫৪ সে.মি এবং ১২৭-২০৩ সে.মি. vii. প্রতিকূল জলবায়ু, দ্রুত বর্ধনশীল ঘন বনজঙ্গল, বিরল জনবসতি ইত্যাদি কারণে নিরক্ষীয় অঞ্চলে তেমন চাষাবাদ হয় না। অপরদিকে অসংখ্য নদীবিধৌত পলিযুক্ত উর্বর সমতল ভূমি, মৌসুমি বৃষ্টিপাত; অনুকূল জলবায়ু ইত্যাদির কারণে মৌসুমি অঞ্চল কৃষিকাজের জন্য আদর্শ স্থান। viii. নিরক্ষীয় অঞ্চলে সারাবছর ঋতুভেদে কোনো তারতম্য পরিলক্ষিত হয় না। তবে মৌসুমি অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হলো ঋতুর পরিবর্তন। এ অঞ্চলে মূলত ছয়টি ঋতু দেখা গেলেও গ্রীষ্ম, বর্ষা ও শীতই প্রধান।
HSCGeography 1st PaperChapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পটুয়াখালীর রিকশা চালক মনু মিয়া দু'জন ছাত্রীকে কলেজে পৌঁছে দেয়। পথিমধ্যে তারা মেরু অঞ্চলের বরফ গলনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পানির নীচে তলিয়ে যেতে পারে বলে উল্লেখ করে। এতে মনু মিয়া শংকিত হয়ে পড়ে।

Dhaka · 2017

ক
একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।
খ
ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা কর।
ঘ
মনু মিয়ার শংকিত হওয়ার বিষয়টি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।

ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।

একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মেহেদী সাহেব ব্যবসায়িক কাজে প্রায়ই ইউরোপ যান। তিনি লক্ষ করেন যে, ইউরোপের দেশগুলোতে শীতকালে বৃষ্টিপাত হয় অন্যদিকে গ্রীষ্মকাল প্রায়ই বৃষ্টিহীন থাকে। যা তার নিজ দেশের বিপরীত অবস্থা।

Rajshahi · 2018

ক
সমভূমি কাকে বলে?
খ
নগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।
গ
মেহেদী সাহেবের ভ্রমণকৃত জলবায়ুগত বৈশিষ্ট্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? পৃথিবীর মানচিত্রে এই জলবায়ু অধ্যুষিত অঞ্চলগুলো দেখাও।
ঘ
মেহেদী সাহেবের নিজ দেশ এবং ভ্রমণকৃত অঞ্চলের জলবায়ুর পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।

নগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সমভূমি কাকে বলে?

সমভূমি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2018

ক
নিয়ত বায়ু কাকে বলে?
খ
বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।

বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিয়ত বায়ু কাকে বলে?

নিয়ত বায়ু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মনু মিয়ার শংকিত হওয়ার বিষয়টি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা কর।ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।মেহেদী সাহেবের নিজ দেশ এবং ভ্রমণকৃত অঞ্চলের জলবায়ুর পার্থক্য বিশ্লেষণ কর।মেহেদী সাহেবের ভ্রমণকৃত জলবায়ুগত বৈশিষ্ট্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? পৃথিবীরনগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।সমভূমি কাকে বলে?উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর।উদ্দীপকের 'ক' অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।নিয়ত বায়ু কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।