উদ্দীপকে উল্লিখিত পর্যটকদের নিজ অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পর্যটকদের নিজ অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিদ্যমান। মহাদেশগুলোর পশ্চিমাংশে ৩৩° থেকে ৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরাইল, মাল্টা, গ্রিস এবং বলকান ও অস্ট্রেলিয়ার মারে নদী অববাহিকার দক্ষিণাংশ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হলো মৃদুভাবাপন্ন শীত ও রৌদ্রকরোজ্জল আবহাওয়া। এ অঞ্চলের দেশগুলো নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হওয়ার কারণে তাপের তেমন প্রখরতা অনুভূত হয় না। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল পরিলক্ষিত হয়। এ অঞ্চলে তৃণভূমির পরিমাণ কম হওয়ার কারণে পশুপালন খুব একটা হয় না।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পর্যটকদের নিজ অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সমুদ্র উপকূলের নিকটবর্তী অঞ্চলে পাহাড়, পর্বত, মালভূমি থাকলে নিকটবর্তী উষ্ণ সমুদ্র থেকে আগত জলীয়বাষ্পৃর্ণ বায়ু এই উচ্চভূমিতে ধাক্কা খায় এবং ওপরে উঠতে থাকলে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই অংশকে প্রতিবাত পার্শ্ব বলে। উচ্চ ভূমি অতিক্রম করে বায়ু অপর পার্শ্বে অর্থাৎ অনুবাত পার্শ্বে পৌছালে এতে জলীয়বাষ্প আর থাকে না বলে বৃষ্টি খুব কম হয়। এ অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল (Rain Shadow Area) বলে । পর্বতের অনুবাত পার্শ্বের বৃষ্টিচ্ছায় সাধারণভাবে শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত।