অঞ্চল কী? ব্যাখ্যা কর।
উত্তর: সুচিহ্নিত সীমানার মধ্যবর্তী এলাকায় যদি বিভিন্ন বৈশিষ্ট্যের সহমর্মিতা দেখা যায় তাহলে তাকে 'অঞ্চল' বলা হয়। আবার এ ধরনের বাহ্যিক অঞ্চল ছাড়াও স্থানিক ক্রিয়া-প্রতিক্রিয়ার নিবিড়তার ভিত্তিতেও 'ক্রিয়ামূলক' অঞ্চল চিহ্নিত করা হয়। এক একটি অঞ্চলে মানুষ ও পরিবেশের যে নিবিড় সম্পর্ক যুগ যুগ ধরে গড়ে ওঠে এবং তার ফলে প্রাকৃতিক বিষয় ও মানবিক বৈশিষ্ট্যগুলো পরস্পরের সাথে এমনভাবে মিলেমিশে যায় যে, তাদের এক আলাদা অস্তিত্ব বা সত্তা গড়ে ওঠে। এসব অঞ্চলের ধারণার মধ্যে অন্তর্নিহিত রয়েছে, জীব যেমন তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় মানুষও তেমনি একটি আঞ্চলিক বাস্তুতন্ত্রের সাথে একাধারে খাপ খাইয়ে নেয় এবং তাকে পরিবর্তন করে।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
অঞ্চল কী? ব্যাখ্যা কর।
উত্তর