উদ্দীপকের 'খ' ও 'গ' দেশদ্বয়ের ভূপ্রকৃতি ও জলবায়ুগত তারতম্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' দেশটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং 'গ' দেশটি হলো জাপান। এই দুই দেশের ভূপ্রকৃতি ও জলবায়ুর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ১. ভূপ্রকৃতিগত পার্থক্য: মার্কিন যুক্তরাষ্ট্র: এর ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটির পশ্চিমে রয়েছে বিশাল রকি পর্বতমালা, পূর্বে প্রাচীন অ্যাপালেশিয়ান পর্বতমালা এবং মাঝখানে রয়েছে বিস্তীর্ণ সমভূমি ও মিসিসিপি-মিসৌরি নদী বিধৌত অববাহিকা। এটি একটি বিশাল মহাদেশীয় ভূখণ্ড। জাপান: এটি একটি দ্বীপরাষ্ট্র বা দ্বীপপুঞ্জ। এর ভূপ্রকৃতির প্রায় ৭৫ ৮০ শতাংশই পাহাড় ও বনভূমি দ্বারা আবৃত, জাপানের অধিকাংশ পাহাড় আগ্নেয়গিরি এবং ভূমিকম্পপ্রবণ এলাকা। ২. জলবায়ুগত পার্থক্য: মার্কিন যুক্তরাষ্ট্র: বিশাল আয়তনের কারণে এর জলবায়ু অঞ্চলভেদে ভিন্ন। উত্তরের রাজ্যগুলোতে চরমভাবাপন্ন শীত এবং দক্ষিণের রাজ্যগুলোতে উপ-ক্রান্তীয় উষ্ণ জলবায়ু দেখা যায়। জাপান: জাপানের জলবায়ু মূলত মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত এবং সামুদ্রিক। এখানে শীতকালে উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে তুষারপাত হয় এবং গ্রীষ্মকালে দক্ষিণ-পূব মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। জাপানের জলবায়ু যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি আর্দ্র। পরিশেষে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশাল মহাদেশীয় ভূপ্রকৃতির অধিকারী যেখানে জলবায়ু চরমভাবাপন্ন থেকে নাতিশীতোষ্ণ অন্যদিকে জাপান একটি পাহাড়ি দ্বীপরাষ্ট্র যার জলাবায়ু মূলত সামুদ্রিক ও মৌসুমি বায়ু নির্ভর।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকের 'খ' ও 'গ' দেশদ্বয়ের ভূপ্রকৃতি ও জলবায়ুগত তারতম্য বিশ্লেষ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর