উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থান প্রশাসনিক কেন্দ্রবিন্দু হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' স্থানটি হলো বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা প্রশাসনিক কেন্দ্রবিন্দু হওয়ার প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো: ঢাকা বাংলাদেশের প্রায় কেন্দ্রে অবস্থিত। চারদিকে নদ-নদী দ্বারা বেষ্টিত হওয়ায় এবং সমতল ভূমিতে অবস্থিত হওয়ার কারণে দেশের সব প্রান্ত থেকে এখানে যোগাযোগ করা সহজ। মুঘল আমল থেকেই ঢাকা এই অঞ্চলের রাজধানী হিসেবে পরিচিত ছিল। পাকিস্থান আমল এবং স্বাধীনতার পর এর প্রশাসনিক গুরুত্ব আরও বৃদ্ধি পায়। দেশের সচিবালয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রীম কোর্ট এবং সকল গুরুত্বপূর্ণ দপ্তরের সদর দপ্তর এখানে অবস্থিত। দেশের প্রধান সড়ক, রেল ও আকাশপথের কেন্দ্রস্থল ঢাকা। ফলে সারা দেশের প্রশাসনিক কর্মকান্ড নিয়ন্ত্রণ ও তদারকি করা এখান থেকেই সবচেয়ে সুবিধাজনক। অর্থনৈতিক কর্মকান্ডের মূল চালিকাশক্তি এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের আধিক্য ঢাকাকে কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থান প্রশাসনিক কেন্দ্রবিন্দু হওয়ার কারণ ব্যাখ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর