উদ্দীপকে উল্লিখিত তানজিমের ভ্রমণকৃত দেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: তানজিমের ভ্রমণকৃত দেশ হলো জাপান। জাপানের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং পাহাড়ি। এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে ব্যাখ্যা করা হলো: জাপান মূলত একটি দ্বীপরাষ্ট্র। যা চারটি প্রধান দ্বীপ (হোক্কাইডো, হনশু, শিকোকু ও কিউশু) এবং প্রায় ৪,০০০ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। জাপানের মোট ভূমির প্রায় ৭০% থেকে ৮০% হলো পাহাড়ি ও পর্বতসংকুল। এখানকার পর্বতগুলো সাধারণত সুউচ্চ এবং বনভূমিতে ঘেরা। জাপান প্যারিফিক রিং অব ফায়ার'- এ অবস্থিত হওয়ায় এখানে অনেক জীবন্ত ও সুপ্ত আগ্নেয়গিরি আছে। মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বত ও একটি বিখ্যাত আগ্নেয়গিরি। এখানে ঘনঘন ভূমিকম্পও হয়ে থাকে। পাহাড়ি দেশ হওয়ায় এখানে সমতল ভূমি খুবই কম। অধিকাংশ সমতল ভূমি উপকূলীয় অঞ্চলে অবস্থিত, সেখানে জনবসতি ও শিল্পকারখানা গড়ে উঠেছে। জাপানের নদীগুলো সাধারণত খরস্রোতা এবং দৈর্ঘ্য ছোট, যা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তানজিমের ভ্রমণকৃত দেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর