উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' দেশটির প্রশাসনিক স্তরসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' দেশটি হলো বাংলাদেশ, যার একটি সুশৃঙ্খল প্রশাসনিক স্তর বিন্যাস রয়েছে। বাংলাদেশের শাসন ব্যবস্থা মূলত কেন্দ্র থেকে পরিচালিত হলেও দক্ষ প্রশাসনের স্বার্থে একে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়েছে। এর সর্বোচ্চ স্তরে রয়েছে কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয়। যা পুরো দেশের নীতিনির্ধারণ করে। মাঠ পর্যায়ের প্রশাসনিক কাঠামোতে প্রথম স্তর হলো বিভাগ (বর্তমানে ৮টি), যার প্রধান বিভাগীয় কমিশনার। বিভাগের পরবর্তী গুরুত্বপূর্ণ স্তর হলো জেলা (৬৪টি) যা দেশের প্রশাসনিক কর্মকান্ডের মূল কেন্দ্রবিন্দু এবং এর প্রধান হলেন জেলা প্রশাসক। জেলার পরবর্তী নিম্নতর স্তর উপজেলা যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসন পরিচালনা করেন। এছাড়া স্থানীয় সরকারের অংশ হিসবে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ এবং শহর এলাকায় পৌরসভা বা সিটি' কর্পোরেশন জনসেবা ও উন্নয়নের কাজ সম্পন্ন করে।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' দেশটির প্রশাসনিক স্তরসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর