মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কাকে? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমি জলবায়ু এদেশের জলবায়ুর ওপর এত অধিক প্রভাববিস্তার করে যে সামগ্রিকভাবে এটি 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' নামে পরিচিত। ঋতুভিত্তিক বায়ু প্রবাহিত হয় বলে এটিকে মৌসুমি বায়ু বলে। শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু এবং গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবাহিত হয় বলে একে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়।'
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কাকে? ব্যাখ্যা কর।
উত্তর