মানব ভূগোলের ক্ষেত্র বলতে কী বোঝায়?
উত্তর: যেসব বিষয় মানব ভূগোল বিশ্লেষণ করে তাই মানব ভূগোলের ক্ষেত্র। মানব ভূগোলের ক্ষেত্র সারা বিশ্বব্যাপী বিদ্যমান। সমগ্র বিশ্বের মানবীয় কর্মকাণ্ডের সবই মানব ভূগোলের অন্তর্ভুক্ত। মানুষ পরিবেশ ও মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এ তিনটি নিয়ে মানব ভূগোলের ক্ষেত্র রচিত হয়। মানুষ ও তার ক্রিয়াকলাপকে কেন্দ্র করে মানব ভূগোল গড়ে ওঠে। আর মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বসবাস করে তা হলো মানব পরিবেশ। এ মানুষই তাদের জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কার্য সম্পাদন করে তাদের সমষ্টিকে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়। এসবই মানব ভূগোলের ক্ষেত্রকে সম্প্রসারিত করে।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
মানব ভূগোলের ক্ষেত্র বলতে কী বোঝায়?
উত্তর