একটি নিঝুঁকি মুদ্রা 300 বার নিক্ষেপে প্রাপ্ত হেডের সংখ্যা কি পরিমিত চলক? ব্যাখ্যা করো।
উত্তর: একটি নিঝুঁকি মুদ্রা 300 বার নিক্ষেপে প্রাপ্ত হেডের সংখ্যা পরিমিত চলক। ব্যাখ্যা: আমরা জানি, কোনো একটি পরীক্ষায় চেষ্টার সংখ্যা অনেক বড় হলে অর্থাৎ [গণিত] হলে এবং প্রতিবার চেষ্টায় সফলতা ও বিফলতার সম্ভাবনা প্রায় সমান হলে অর্থাৎ [গণিত] হলে ঐ পরীক্ষাটি পরিমিত বিন্যাসকে মেনে চলবে। এখানে একটি নিঝুঁকি মুদ্রা 300 বার নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ চেষ্টার সংখ্যা অনেক বেশি। আবার যেহেতু মুদ্রাটি নিঝুঁকি তাই মুদ্রায় হেড বা টেল আসার সম্ভাবনা সমান। অতএব, একটি নিঝুঁকি মুদ্রা 300 বার নিক্ষেপে প্রাপ্ত হেডের সংখ্যার চলক পরিমিত চলক ।
HSC Statistics 2nd Paper Chapter 6: পরিমিত বিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 2nd Paper · Chapter 6: পরিমিত বিন্যাস · সৃজনশীল
একটি নিঝুঁকি মুদ্রা 300 বার নিক্ষেপে প্রাপ্ত হেডের সংখ্যা কি পরিমিত চলক? ব্যাখ্যা করো।
উত্তর