নীট সংজনন হার অপেক্ষা স্থূল সংজনন হার বড়ো ব্যাখ্যা করো।
উত্তর: নীট সংজনন হার (NRR) অপেক্ষা স্থূল সংজনন হার (GRR) বড়ো। ব্যাখ্যা: একই সময়ে জন্মগ্রহণকারী ও একই পরিবেশে বেড়ে উঠা প্রতি এক হাজার মহিলা তাদের পুরো প্রজননকালে গড়ে যতজন কন্যা সন্তান জন্মদান করেন সে সংখ্যাকে GRR বা স্থূল সংজনন হার বলে। অপরদিকে, কোনো একজন নারী তার সম্পূর্ণ প্রজননকালে গড়ে যতজন জীবন্ত কন্যা সন্তান জন্মদান করে এবং তাদের মধ্যে যতজন সম্পূর্ণ প্রজনন কাল পর্যন্ত বেঁচে থাকে তার সংখ্যাকে NRR বা নীট সংজনন হার বলে। সুতরাং, NRR অপেক্ষা GRR সর্বদা বড়ো হয়।
HSC Statistics 2nd Paper Chapter 9: জীব পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 2nd Paper · Chapter 9: জীব পরিসংখ্যান · সৃজনশীল
নীট সংজনন হার অপেক্ষা স্থূল সংজনন হার বড়ো ব্যাখ্যা করো।
উত্তর

