নমুনাজ ত্রুটি কি কমানো সম্ভব? ব্যাখ্যা করো।
উত্তর: নমুনাজ ত্রুটি কমানো সম্ভব। ব্যাখ্যা: নমুনা জরিপের সময় তথ্যবিশ্বের সকল এককের পরিবর্তে অল্প কিছু সংখ্যক একক থেকে তথ্য সংগ্রহক করা হয় বলে নমুনাজমান ও পরামিতির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে নমুনাজ ত্রুটি বলে। নমুনার আকার যতো বাড়ানো হয় নমুনাজ ত্রুটির পরিমাণও ততো কমতে থাকে। এইভাবে নমুনার আকার বাড়াতে বাড়াতে নমুনা জরিপকে যদি শুমারি জরিপে রূপান্তরিত করা যায় তবে নমুনাজ ত্রুটির পরিমাণ শূন্য হয়। অতএব নমুনার আকার বৃদ্ধি করে নমুনাজ ত্রুটি কমানো সম্ভব।
HSC Statistics 2nd Paper Chapter 8: নমুনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 2nd Paper · Chapter 8: নমুনায়ন · সৃজনশীল
নমুনাজ ত্রুটি কি কমানো সম্ভব? ব্যাখ্যা করো।
উত্তর