চিত্রে নির্দেশিত 'ক' ও 'খ' অঞ্চলের বর্ণনা দাও।
উত্তর: চিত্রে নির্দেশিত 'ক' অঞ্চলটি হলো বরেন্দ্রভূমি এবং 'খ' অঞ্চলটি হলো মধুপুর ও ভাওয়ালের গড়। এগুলো প্লাইস্টোসিন কালের সোপান সমভূমির অন্তর্গত। বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, বগুড়া ও রংপুর অঞ্চল নিয়ে এ বরেন্দ্রভূমি অঞ্চল গঠিত। এ অঞ্চলের আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার বা ৩,৬৩৪ বর্গমাইল। বরেন্দ্রভূমি প্লাবন সমভূমি থেকে প্রায় ৬ থেকে ১২ মিটার উঁচু হয়ে থাকে। এ অঞ্চলটি প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। সমগ্র বরেন্দ্র অঞ্চলটি পুনর্ভবা, আত্রাই ও যমুনা নদী দ্বারা চারটি অংশে বিভক্ত। এ অঞ্চলের মাটির রং ধূসর ও লালচে। এ অঞ্চলে গভীর খাতবিশিষ্ট আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী রয়েছে। এগুলো খাড়ি নামে পরিচিত। বরেন্দ্র অঞ্চলটি কৃষিতে বিশেষভাবে উপযোগী। কৃষিজ ফসলের মধ্যে ধানই প্রধান। ধান ছাড়াও পাট, ভুট্টা, পান প্রভৃতি কিছু কিছু উৎপন্ন হয়ে থাকে এ অঞ্চলে। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধ্যবর্তী মধুপুর এবং গাজীপুর জেলায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সোপান অঞ্চল অবস্থিত। এর আয়তন প্রায় ৪,১০৫ বর্গকিলোমিটার। উত্তর দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার এবং দক্ষিণে ৬ মিটার। এ অঞ্চলটি পাহাড়ের ক্ষয়িত অংশবিশেষ। অনেকে এ অঞ্চলকে 'নদীসোপান' আবার কেউ কেউ 'উত্থিত বদ্বীপও' বলেন। এখানে পত্র পতনশীল বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে। এ বনভূমির প্রধান বৃক্ষ গজারি বা শাল। এ অঞ্চলের মাটির রং লালচে ও ধূসর। মূলত অঞ্চলটি ক্ষয়জাত সমভূমি। প্লাইস্টোসিনকালে নদী ও বায়ুপ্রবাহের ক্ষয়ক্রিয়ায় এ ভূমিরূপ গড়ে উঠেছে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
চিত্রে নির্দেশিত 'ক' ও 'খ' অঞ্চলের বর্ণনা দাও।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর


