'ক' চিহ্নিত পর্বতটি কীভাবে গঠিত হয়েছে-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' চিত্রে ভঙ্গিল বা ভাঁজ পর্বত দেখানো হয়েছে। ভূগর্ভের অভ্যন্তরের শিলার চাপের ফলে ভূপৃষ্ঠে উঁচুনিচু অবস্থার সৃষ্টি হয়, যাকে ভঙ্গিল পর্বত বলে। বিস্তৃত ও সুউচ্চ অনেক পর্বতের সমন্বয়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়। এ পর্বতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাঁজ। সাধারণত অভ্যন্তরের তলদেশে যেখানে একটি শিলামন্ডলের প্লেট, পার্শ্ববর্তী প্লেটের তলদেশে ঢুকে পড়ে সেখানে বরাবর বিপুল পরিমাণ পলি এসে জমা হতে থাকে। এসব পলি এক পর্যায়ে প্রবল পার্শ্বচাপের কারণে কোথাও ঊর্ধ্বভাঁজের সঙ্গেই নিম্নভাঁজের সৃষ্টি করে। বিস্তৃত এলাকাজুড়ে এসব ঊর্ধ্ব ও অধঃক্ষেপ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়। এ ধরনের ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে এশিয়ার হিমালয় পর্বত, ইউরোপের আল্পস ও ইউরাল পর্বত এবং উত্তর আমেরিকার রকি পর্বত প্রভৃতি।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
'ক' চিহ্নিত পর্বতটি কীভাবে গঠিত হয়েছে-ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর


