উদ্দীপকের আলোকে 'ক' ও 'খ' ভূমিরূপের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখ।
উত্তর: উদ্দীপকের 'ক' হলো ভঙ্গিল পর্বত এবং 'খ' হলো স্তূপ পর্বত। এদের মধ্যকার প্রধান পার্থক্যগুলো নিচে ছক আকারে দেওয়া হলো: ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য: (i) ভাঁজই ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ পর্বতে অনেক শৃঙ্গ থাকে। (ii) এ পর্বত স্তরযুক্ত নরম পাললিক শিলায় গঠিত এবং জীবাশ্ম বিশিষ্ট। (iii) এ পর্বতের শিলাস্তরের মধ্যে মাঝে মাঝে আগ্নেয় ও রূপান্তরিত শিলা-দেখা যায়। (iv) পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বতগুলো এ পর্বত শ্রেণির অন্তর্ভুক্ত। (v) দীর্ঘ চ্যুতিরেখা এ পর্বতে লক্ষ্য করা যায়। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য: (i) স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়। কারণ স্তূপ পর্বত ধীরে ধীরে উঁচু হয় না। ভূপৃষ্ঠ থেকে হঠাৎ মাথা তুলে দাঁড়ায়। (ii) ভঙ্গিল পর্বতের ন্যায় স্তূপ পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে না। তবে মহাদেশের কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে স্তূপ পর্বত দেখা যায়। এ পর্বত খুব বেশি উঁচু হয় না। (iii) স্তূপ পর্বতের চূড়া চ্যাপ্টা আকৃতির হয়। (iv) এ পর্বতের শৃঙ্গ থাকে না। উদ্দীপকে ভারতে হিমালয় পর্বতমালা রয়েছে যা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম যা ভঙ্গিল পর্বতের অন্তর্ভুক্ত। অপরদিকে রয়েছে ভারতের বিন্ধ্য পর্বত যা স্তূপ পর্বতের অন্তর্ভুক্ত। তাই বলা যায় দুটি পর্বতদ্বয়ের মধ্যে বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'ক' ও 'খ' ভূমিরূপের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখ।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর


