উদ্দীপকের 'ক' স্তরটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' স্তরটি হলো অশ্মমণ্ডল। উক্ত স্তরের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- অশ্মমণ্ডল বলতে প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্রহ-উপগ্রহসমূহের এমন একটি স্তরকে বোঝানো হয় যেটি মূলত পৃথিবীর বহিরাবরণ হিসেবে কাজ করে। পৃথিবীর অশ্মমণ্ডল ভূত্বক থেকে শুরু করে গুরুমণ্ডলের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। কঠিন শিলা দ্বারা এটি গঠিত বলে একে শিলামণ্ডল বলে। বিভিন্ন ধরনের শক্ত শিলা দিয়ে ভূত্বক বা শিলামণ্ডল গঠিত। শিলামণ্ডলের গভীরতা সর্বত্র সমান নয়। সমুদ্রের তলদেশে এর গভীরতা কম, মাত্র ৫ কি.মি.। কিন্তু মহাদেশের অংশে এর গভীরতা বেশি, প্রায় ৩৫ কি.মি.। শিলামণ্ডলের সবচেয়ে উপরের অংশটি সিলিকা (Si) ও অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত হওয়ায় একে সিয়াল (SIAL) স্তর বলে। মহাদেশগুলো সাধারণত সিয়াল স্তর দ্বারা গঠিত। এই স্তরে গ্রানাইট জাতীয় শিলা দেখা যায়। অন্যদিকে মহাসাগরগুলোর নিচের শিলাস্তরে ব্যাসল্টজাতীয় শিলা দেখা যায়। এ স্তরে সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) থাকায় একে সীমা (SIMA) বলে। মহাদেশের শিলার ঘনত্ব ও ওজন মহাসাগরের শিলার থেকে কম বলে মহাসাগরগুলোর ওপর মহাদেশগুলো ভাসমান অবস্থায় রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'ক' স্তরটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
গুরুমণ্ডল হলো ভূঅভ্যন্তরের দ্বিতীয় স্তর অর্থাৎ অশ্মমণ্ডলের নিচে ২,৮৯৫ কি.মি. পর্যন্ত বিস্তৃত। সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে এ মন্ডলটি গঠিত। এর উপরের অংশ ১৪৪৮ কি.মি. পর্যন্ত ব্যাসল্টজাতীয় উপাদানে গঠিত। সিলিকন ও ম্যাগনেসিয়াম এর পরিমাণ বেশি বলে একে সীমাও বলা হয়। এর ঘনত্ব প্রায় ৮। অনেকের মতে, প্রচণ্ড চাপে এ স্তরের উপাদানগুলো তরল ও কঠিনের মধ্যবর্তী' অবস্থায় অর্থাৎ কর্দমাক্ত অবস্থায় রয়েছে। অপরদিকে কেন্দ্রমণ্ডল হলো ভূঅভ্যন্তরের সর্বশেষ স্তর। পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় ৩,৪৭৫ কি.মি. ব্যাসার্ধের এক গোলক অবস্থিত। বৈজ্ঞানিকদের মতে এটি লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। এ স্তরে নিকেল ও লৌহের পরিমাপ বেশি থাকায় একে Nife বলা হয়। এটিও দুই ভাগে বিভক্ত। একটি হলো ভেতরের এবং অন্যটি হলো বাইরের অংশ। বাইরের অংশের বিস্তৃতি ২২৫০ কি.মি. এবং ভেতরের অংশের বিস্তৃতি ১২২৫ কি.মি.। বাইরের অংশ তরল এবং ভেতরের অংশ কঠিন অবস্থায় আছে বলে অনুমান করা হয়। কেন্দ্রমণ্ডলের নিচের অংশে লৌহ অধিক ঘনত্বে রয়েছে। কেন্দ্রমণ্ডলের ধাতব প্রকৃতির ওপর পৃথিবীর চুম্বক বহুলাংশে নির্ভরশীল।
সুতরাং দুটি স্তরের অবস্থানগত কারণে ভিন্নধর্মী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।

