পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: পাত সঞ্চালন এবং ভূআলোড়নের সময় কখনো কখনো ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বতশ্রেণি এদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থানসমূহকে ঊর্ধ্বে উত্থিত করে মালভূমির সৃষ্টি করে। এভাবে গঠিত মালভূমিগুলো পর্বতবেষ্টিত থাকে বলে তাকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলা হয়। তিব্বত মালভূমি পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ। উত্তরে কুনলুন ও দক্ষিণে হিমালয় পর্বতের মধ্যবর্তী অঞ্চল জুড়ে তিব্বত মালভূমি অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম মালভূমি। এছাড়া এশিয়ার - তারিম ও ইরান মালভূমি প্রভৃতিও পর্বত মধ্যবর্তী মালভূমি। এ ধরনের মালভূমি সাধারণত ৩০০০-৫০০০ মিটার উচ্চতাবিশিষ্ট হয়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর


