শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ছকে প্রদর্শিত 'ক' ও 'খ' অঞ্চল দুটির বৈশিষ্ট্য সম্পর্কে লেখো।

উত্তর: উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত অঞ্চল দুটি যথাক্রমে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি এবং প্লাইস্টোসিন যুগে গঠিত বরেন্দ্রভূমি । নিচে উল্লিখিত ভূমিরূপদ্বয়ের বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো: পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি নদ-নদী এবং তাদের অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত পলিমাটি দ্বারা প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তৃত সমভূমি। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমভূমির উপর দিয়ে নদীগুলো প্রবাহের কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পলিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। বাংলাদেশে প্রায় ৮০% ভূমি এ অঞ্চলের অন্তর্গত। এ অঞ্চলের মাটি খুব উর্বর বলে কৃষিজ দ্রব্য উৎপাদনে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। অপরদিকে, আজ থেকে অর্ধ মিলিয়ন বছর পূর্বে বরফ যুগের পরোক্ষ প্রভাবের ফলে প্লাইস্টোসিন যুগের ভূমিরূপের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশের সুবিশাল বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় (প্লাইস্টোসিন যুগে) এভাবে গঠিত হয়েছে । বরেন্দ্র ভূমির মাটি ধূসর ও লাল বর্ণের। এ অঞ্চলের মাটি অন্যান্য অঞ্চলের মাটি হতে সহজেই পৃথক করা যায়। গভীর খাত বিশিষ্ট আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী এ অঞ্চলে রয়েছে, যা খাঁড়ি নামে পরিচিত। এর প্রভাবে প্লাবন ভূমির মতো না হলেও এখানে বেশ কিছু কৃষিজ দ্রব্য: যেমন— ধান, ভুট্টা, পান উৎপাদিত হয়। সুতরাং বলা যায়, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি ও বরেন্দ্র অঞ্চলের সোপানভূমি ভূমিরূপ দুইটির মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য রয়েছে।

HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল

উদ্দীপকের ছকে প্রদর্শিত 'ক' ও 'খ' অঞ্চল দুটির বৈশিষ্ট্য সম্পর্কে লেখো।

উদ্দীপক

question image

উত্তর

ভূপৃষ্ঠের চারদিকে জীবজগতের প্রাণ ধারণের প্রয়োজনীয় যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে।

উত্তর

শিলারাশির চূর্ণবিচূর্ণ ও বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলে। বিচূর্ণীভবনের ফলে ভূত্বকের উপরিস্তরের শিলা ভেঙেচুরে শিথিল হয়ে পড়ে, কিন্তু অপসারিত হয় না। আবহাওয়ার তারতম্যের জন্য বিচূর্ণীভবন হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে চিহ্নিত 'গ' অঞ্চলের ভূপ্রকৃতি হলো টারশিয়ারি যুগে গঠিত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এর ভূপ্রকৃতি আলাদা বৈশিষ্ট্যসম্পন্ন। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলার অংশবিশেষে অবস্থিত পাহাড়সমূহ নিয়ে এ অঞ্চল গঠিত। এ পাহাড়গুলো বেলে পাথর, স্লেট জাতীয় প্রস্তর এবং কর্দমের সংমিশ্রণে গঠিত 1 এ অঞ্চলে পাহাড়ের মাঝে মাঝে বহু সংকীর্ণ উপত্যকা বিদ্যমান, যার মধ্য দিয়ে পার্বত্য নদীগুলো প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, কাসালং, নাফ প্রভৃতি উল্লেখযোগ্য নদী। এখানকার পাহাড়গুলোর গড় উচ্চতা ৬০০ মিটার। কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকের পাহাড়গুলোর উচ্চতা ক্রমশ বেশি। তাজিনডং বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়া, এর উচ্চতা ১,২৩১ মিটার; ডামলং ১,০১০ মিটার। অসংখ্য চিরসবুজ ছোটবড় বৃক্ষরাজি দ্বারা এসব পাহাড় আবৃত, যা বাংলাদেশকে প্রাকৃতিক সৌন্দর্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

উত্তর

উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত অঞ্চল দুটি যথাক্রমে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি এবং প্লাইস্টোসিন যুগে গঠিত বরেন্দ্রভূমি । নিচে উল্লিখিত ভূমিরূপদ্বয়ের বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো: পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি নদ-নদী এবং তাদের অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত পলিমাটি দ্বারা প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তৃত সমভূমি। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমভূমির উপর দিয়ে নদীগুলো প্রবাহের কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পলিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। বাংলাদেশে প্রায় ৮০% ভূমি এ অঞ্চলের অন্তর্গত। এ অঞ্চলের মাটি খুব উর্বর বলে কৃষিজ দ্রব্য উৎপাদনে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। অপরদিকে, আজ থেকে অর্ধ মিলিয়ন বছর পূর্বে বরফ যুগের পরোক্ষ প্রভাবের ফলে প্লাইস্টোসিন যুগের ভূমিরূপের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশের সুবিশাল বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় (প্লাইস্টোসিন যুগে) এভাবে গঠিত হয়েছে । বরেন্দ্র ভূমির মাটি ধূসর ও লাল বর্ণের। এ অঞ্চলের মাটি অন্যান্য অঞ্চলের মাটি হতে সহজেই পৃথক করা যায়। গভীর খাত বিশিষ্ট আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী এ অঞ্চলে রয়েছে, যা খাঁড়ি নামে পরিচিত। এর প্রভাবে প্লাবন ভূমির মতো না হলেও এখানে বেশ কিছু কৃষিজ দ্রব্য: যেমন— ধান, ভুট্টা, পান উৎপাদিত হয়। সুতরাং বলা যায়, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি ও বরেন্দ্র অঞ্চলের সোপানভূমি ভূমিরূপ দুইটির মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য রয়েছে।
HSCGeography 1st PaperChapter 2 : পৃথিবীর গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
পর্বত কাকে বলে?
খ
মালভূমি কিভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
গ
পর্বত হিসাবে 'ক' চিত্রের গঠন ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্রের পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
পর্বত কাকে বলে?
খ
মালভূমি কিভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
গ
পর্বত হিসাবে 'ক' চিত্রের গঠন ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্রের পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মালভূমি কিভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।

মালভূমি কিভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পর্বত কাকে বলে?

পর্বত কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
ভূ-ত্বকের সংজ্ঞা দাও।
খ
জৈবিক বিচূর্ণীভবন ব্যাখ্যা কর।
গ
চিত্রে প্রদর্শিত 'ক' ভূমিরূপের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' এবং 'খ' ভূমিরূপের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
ভূ-ত্বকের সংজ্ঞা দাও।
খ
জৈবিক বিচূর্ণীভবন ব্যাখ্যা কর।
গ
চিত্রে প্রদর্শিত 'ক' ভূমিরূপের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' এবং 'খ' ভূমিরূপের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জৈবিক বিচূর্ণীভবন ব্যাখ্যা কর।

জৈবিক বিচূর্ণীভবন ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভূ-ত্বকের সংজ্ঞা দাও।

ভূ-ত্বকের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2018

ক
ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?
খ
ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তর দুটোর তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2018

ক
ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?
খ
ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তর দুটোর তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।

ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?

ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।