অ্যাসথেনোস্ফিয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: বহিঃগুরুমণ্ডলের শিলাসমূহের তাপ গলনাঙ্কের কাছাকাছি। যে কারণে স্তরটি বেশ নরম অবস্থায় থাকে এবং প্রায় ৩০০ কি.মি. গভীর। এ স্তরকে অ্যাসথেনোস্ফিয়ার বা নমনীয় মন্ডল বলে। গঠন উপাদানের গুরুত্বের তারতম্য অনুসারে গুরুমণ্ডলকে দুটি স্তরে বিভক্ত করা হয়েছে। যথা- বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডলের স্তরটি ১০০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে একে ক্রোফেসিমা (Cro-Fe-Si-Ma) বলা হয়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
অ্যাসথেনোস্ফিয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর


