চিত্রের 'B [গণিত] অঞ্চলের সোপানসমূহের সংক্ষিপ্ত আলোচনা কর।
উত্তর: চিত্রে 'B [গণিত] চিহ্নিত অঞ্চলটি হলো বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। প্রায় ২৫,০০০ বছর আগের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। এই অঞ্চলের সোপানগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: ১. বরেন্দ্রভূমি: এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও নওগাঁর অংশবিশেষ এর অন্তর্ভুক্ত। প্লাবন সমভূমি থেকে এর উচ্চা প্রায় ৬ থেকে ১২ মিটার। এর মাটি দূসর ও লাল বর্ণের। ২. মধুপুর ও ভাওয়ালের গড়: টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর গড় এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত। এর আয়তন প্রায় ৪,১০৫ বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার পর্যন্ত হতে পারে। এখানকার মাটি লালচে ও আঠালো। ৩. লালমাই পাহাড়: কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে এটি অবস্থিত। এর আয়তন প্রায় ৩৪ বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা ২১ মিটার। এই অঞ্চলের মাটি লাল এবং নুড়ি-বলিতে পূর্ণ।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
চিত্রের 'B অঞ্চলের সোপানসমূহের সংক্ষিপ্ত আলোচনা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর


