উদ্দীপকে 'ক' চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' স্তরটি হলো অশ্মমণ্ডল। নিচে অশ্মমণ্ডলের বিবরণ দেওয়া হলো: পৃথিবীর উপরের কঠিন ও পাতলা শিলাস্তরকে অশ্মমণ্ডল বা ভূত্বক বলে। অশ্ম অর্থ শিলা তাই একে শিলামণ্ডলও বলা হয়। এর গভীরতা সর্বত্র সমান নয়। এর গভীরতা ৩ কিলোমিটার (সমুদ্র তলদেশ) হতে ৪০ কিলোমিটার (পর্বতের তলদেশে)। তবে গড় গভীরতা প্রায় ২০ কিলোমিটার। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব ২ থেকে ৩ (অর্থাৎ পানির চেয়ে ২/৩ গুণ ভারি)। এ স্তরটি উপরে থাকায় অন্যস্তর দুটির তুলনায় এর তাপমাত্রা খুবই কম। তবে অশ্মমন্ডলের নিচের দিকে প্রতি কিলোমিটারে ৩০° সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। ভূকম্পন তরঙ্গ থেকে জানা যায়, অশ্মমণ্ডল দুটি স্তরে বিভক্ত। উপরের হালকা শিলা স্তরটিকে সিয়াল স্তর এবং নিচের ভারি শিলা স্তরটিকে সিমা স্তর বলা হয়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর


