উদ্দীপকে ইঙ্গিতকৃত শাখাটির বিষয়বস্তু বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষক ভূগোলের যে শাখাটির কথা বলেছেন, সেটি হলো 'প্রাকৃতিক ভূগোল'। কারণ এখানে ভূপ্রকৃতিও নদ-নদী তথা প্রাকৃতিক পরিবেশের আলোচনা কথা বলা হয়েছে। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু নিচে বিশ্লেষণ করা হলো: পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণকে অশ্মমণ্ডল বলে। এ মন্ডলের নিচ থেকে উপরের দিকে ক্রমশ ভারী থেকে হালকা শিলা রয়েছে। ভূ-অভ্যন্তর ও বাইরে কার্যরত বিভিন্ন নিয়ামক ও শক্তি একত্রে অশ্মমণ্ডল বৈচিত্র্যে ভূমিরূপের সৃষ্টি করেছে। যেমন- পর্বত, মালভূমি ও সমভূমি। আমাদের এ পৃথিবী নানা রকম গ্যাসীয় উপাদান দ্বারা পরিবেষ্টিত। এসব গ্যাসীয় উপাদানের নাম বায়ু। পৃথিবীর যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তার নাম বায়ুমণ্ডল। বায়ুর বিভিন্ন উপাদানও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, জলবায়ু প্রভৃতি বায়ুমণ্ডলের আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোলের অন্যতম আলোচ্য বিষয় হলো বারিমন্ডল। পৃথিবী বর্তমান অবস্থায় রূপান্তরের সময় ভূআন্দোলনের ফলে ভূপৃষ্ঠ অসমানভাবে সংকুচিত হয়। ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ বেশ উচ্চ এবং কিছু অংশ নিচু হয়েছে। এ নিচু অংশই বারিমণ্ডলে পরিণত হয়েছে। সাগর, মহাসাগর, উপসাগর, সমুদ্রস্রোত, জোয়ারভাটা, সাগর তলের ভূপ্রকৃতি প্রভৃতি বারিমন্ডলের আলোচ্য বিষয়। অশ্মমণ্ডল, বায়ুমণ্ডল ও বারিমন্ডলের যে অংশে জীবের বসবাস তাকেই জীবমণ্ডল বলা হয়। আধুনিক প্রাকৃতিক ভূগোলে জীবমণ্ডল গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
HSC Geography 1st Paper অধ্যায়-১ : প্রাকৃতিক ভূগোল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-১ : প্রাকৃতিক ভূগোল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শাখাটির বিষয়বস্তু বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর