ছকে ইঙ্গিতকৃত 'খ' ও 'গ' শাখার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছকে 'খ' শাখাটির হলো জলবায়ুবিদ্যা এবং 'গ' শাখাটি সমুদ্রবিদ্যার অন্তর্গত। নিচের এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো: প্রাকৃতিক ভূগোলের যে শাখায় আবহাওয়া, বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের কারণ, ধরন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাই জলবায়ুবিদ্যা। জলবায়ুতত্ত্ব পাঠের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এ বিষয় পাঠে আমরা বায়ুমন্ডলের গভীরতা, বায়ুর স্তর বিন্যাস, বায়ুর উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর তাপ ও বায়ুর চাপ প্রভৃতি সম্পর্কে জানতে পারি। বায়ুপ্রবাহের কারণ, বায়ুর দিক, বায়ুর শ্রেণিবিভাগ এবং বিভিন্ন প্রকার ঘূর্ণিবাতের বিষয়সমূহ জলবায়ুবিদ্যায় আলোচিত হয়। এছাড়াও বায়ুমণ্ডলের জলীয়বাষ্প, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাতের কারণ, বৃষ্টিবলয়, বৃষ্টিপাতের প্রকারভেদ প্রভৃতি বিষয় সম্পর্কে জানা যায়। অন্যদিকে সমুদ্রবিদ্যা শাখায় যাবতীয় সমুদ্র বিষয়ক উপাদান বর্ণনা করা হয়। এ শাখা সমুদ্রের উৎপত্তি, আকার, আয়তন, পৃথিবীর সাগর, মহাসাগর, উপসাগর, সাগরতলের ভূপ্রকৃতি, সমুদ্রস্রোতের কারণ, সমুদ্রস্রোত, সমুদ্র তরঙ্গ ও এর কার্য, সমুদ্রে বসবাসকারী প্রাণি ও উদ্ভিদের বিন্যাস, জোয়ারভাটা, জোয়ারভাটার প্রভাব, স্থলভাগের উপর সমুদ্রের প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। যদিও শাখা দুটি ভিন্ন, তবুও এরা একে অপরের ওপর নির্ভরশীল। যেমন : সমুদ্রের পানির বাষ্পীভবনের ফলেই মেঘের সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত ঘাট। আবার বায়ুমণ্ডলের বায়ুপ্রবাহের কারণেই সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়। 'খ' বা জলবায়ুবিজ্ঞান মূলত ঊর্ধ্বাকাশ ও বায়ুমণ্ডলীয় প্রভাব বলয় নিয়ে কাজ করে, অন্যদিকে 'গ' বা সমুদ্রবিজ্ঞান প্রথিবীর গভীর জলরাশির রহস্য ও সম্পদ উম্মোচনে কাজ করে। উভয় শাখাই পৃথিবীর সামগ্রিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ।
HSC Geography 1st Paper অধ্যায়-১ : প্রাকৃতিক ভূগোল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-১ : প্রাকৃতিক ভূগোল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ছকে ইঙ্গিতকৃত 'খ' ও 'গ' শাখার তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর