প্রাকৃতিক ভূগোলে জলবায়ু পাঠের গুরুত্ব কী?
উত্তর: প্রাকৃতিক ভূগোলে জলবায়ু পাঠের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এ বিষয় পাঠে আমরা প্রথমে বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুর স্তরবিন্যাস, বায়ুর উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর তাপ ও বায়ুর চাপ প্রভৃতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারি। দ্বিতীয়ত, এটি পাঠ করে বায়ুপ্রবাহের কারণ, বায়ুর দিক, বায়ুর শ্রেণিবিভাগ এবং বিভিন্ন প্রকার ঘূর্ণিবাতের বিষয়ও জানা যায়। এমনকি বায়ুমণ্ডলের জলীয়বাষ্প, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাতের কারণ, বৃষ্টিবলয়, বৃষ্টিপাতের প্রকারভেদ প্রভৃতি বিষয়ও জানা যায়। এছাড়া আবহাওয়া ও পৃথিবীর বিভিন্ন প্রকার জলবায়ুর বিষয়ে বিভিন্ন জ্ঞান লাভ করা যায়। জলবায়ুভেদে পরিবেশগত পার্থক্য এবং মানব কর্মকাণ্ডে এর প্রভাব সম্পর্কে ধারণা লাভের জন্য জলবায়ু পাঠের গুরুত্ব রয়েছে।
HSC Geography 1st Paper অধ্যায়-১ : প্রাকৃতিক ভূগোল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-১ : প্রাকৃতিক ভূগোল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
প্রাকৃতিক ভূগোলে জলবায়ু পাঠের গুরুত্ব কী?
উত্তর