উদ্দীপকের আলোকে জনাব করিমের তথ্য কোন ধরনের পরিসংখ্যান নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে জনাব করিমের তথ্যে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি পরিসংখ্যান নির্দেশ করে। সরকারি, আধা-সরকারি ও বেসরকারি পরিসংখ্যান সম্পর্কে নিচে আলোচনা করা হলো: ১.সরকারি পরিসংখ্যান: যে সকল পরিসংখ্যান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান (যেমন- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) বা বিভিন্ন মন্ত্রণালয়) কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় তাকে সরকারি পরিসংখ্যান বলে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসমূহ দেশের বিভিন্ন বিষয়, যেমন- কৃষি,খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, আদমশুমারি ইত্যাদি ছাড়াও আরও বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করে বুলেটিন আকারে প্রকাশ করে থাকে। সরকারি প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে সমস্যার তথ্য সংগ্রহ করে ও সমাধানের সুপারিশ করে বুলেটিন আকারে প্রকাশ করে থাকে। ২. আধা-সরকারি পরিসংখ্যান: যে সকল পরিসংখ্যান বিভিন্ন স্বায়ত্ত-শাসিত বা আধা-সরকারি প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় তাকে আধা সরকারি পরিসংখ্যান বলে। বিভিন্ন আধা-সরকারি প্রতিষ্ঠানসমূহ যেমন- বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহ, বিভিন্ন স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে সমস্যার তথ্য সংগ্রহ করে ও সমাধানের সুপারিশ করে বুলেটিন আকারে প্রকাশ করে থাকে। ৩. বেসরকারি পরিসংখ্যান: যে সকল পরিসংখ্যান বা অন্য কোনো গবেষক বা গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় তাকে বেসরকারি পরিসংখ্যান বলে।
HSC Statistics 1st Paper Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব করিমের তথ্য কোন ধরনের পরিসংখ্যান নির্দেশ করে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর