পরিবার পরিকল্পনার সাফল্য সম্পর্কিত পরিসংখ্যান কোন ধরনের পরিসংখ্যান? ব্যাখ্যা করো।
উত্তর: পরিবার পরিকল্পনার সাফল্য সম্পর্কিত পরিসংখ্যান একটি সরকারি পরিসংখ্যান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হলো বাংলাদেশের সর্ববৃহৎ পরিসংখ্যানিক প্রতিষ্ঠান, যা সরকারি পরিসংখ্যান সংক্রান্ত নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মূল সংস্থা। এটি বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করে থাকে। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবারের সন্তান সংখ্যা, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণকারী দম্পতির সংখ্যা সংগ্রহ ও প্রকাশ করে থাকে। এছাড়া জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগ এবং পরিবার পরিকল্পনার সাফল্য সম্পর্কিত তথ্য জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়ে থাকে। এসব প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠান। তাই বলা যায়, পরিবার পরিকল্পনার সাফল্য সম্পর্কিত পরিসংখ্যান একটি সরকারি পরিসংখ্যান।
HSC Statistics 1st Paper Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান · সৃজনশীল
পরিবার পরিকল্পনার সাফল্য সম্পর্কিত পরিসংখ্যান কোন ধরনের পরিসংখ্যান? ব্যাখ্যা করো।
উত্তর