সম্পূরক এবং সম্পূর্ণ ঘটনার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
উত্তর: সম্পূরক ঘটনা এবং সম্পূর্ণ ঘটনার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। নিচে এদের মধ্যকার পার্থক্যসমূহ উল্লেখ করা হলো: কোনো নমুনাক্ষেত্রে সংঘটিত কতকগুলো বর্জনশীল ঘটনার সংযোগ সেট যদি ঐ নমুনাক্ষেত্রের সমান হয় তবে তাদেরকে সম্পূরক ঘটনা বলে। সম্পূরক ঘটনাগুলোর সম্ভাবনার সমষ্টি এক (1) হয়। অপরদিকে, কোনো নমুনাক্ষেত্রে সংঘটিত কতকগুলো বর্জনশীল বা অবর্জনশীল ঘটনার সংযোগ সেট যদি ঐ নমুনাক্ষেত্রের সমান হয় তবে তাদেরকে সম্পূর্ণ ঘটনা বলে। সম্পূর্ণ ঘটনাগুলোর যেকোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এক (1) হয়। এক কথায় বলা যায়, সম্পূরক ঘটনাগুলো বর্জনশীল হয়ে থাকে। অপরদিকে সম্পূর্ণ ঘটনাগুলো বর্জনশীল বা অবর্জনশীল উভয় হতে পারে।
HSC Statistics 2nd Paper Chapter 1: সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 2nd Paper · Chapter 1: সম্ভাবনা · সৃজনশীল
সম্পূরক এবং সম্পূর্ণ ঘটনার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
উত্তর