বর্ণান্ধতাকে লিঙ্গ জড়িত জটিলতা বলা হয় কেন?
উত্তর: মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতীয় রোগ সেক্স ক্রোমোসোমের (X ও Y) মাধ্যমে বংশ পরস্পরায় সঞ্চারিত হয় সেসব রোগকে লিঙ্গজড়িত জটিলতা বলে। মানুষের X ক্রোমোসোমে বিদ্যমান প্রকট জিন চোখের রেটিনার বর্ণ শনাক্তকারী কোন কোষগুলোর স্বাভাবিক গঠন নিয়ন্ত্রণ করে। কিন্তু মিউটেশনের কারণে এই জিনের একটি প্রচ্ছন্ন অ্যালিল সৃষ্টি হয় যা রেটিনার লাল-সবুজ বর্ণ সংবেদী কোনো কোষের গঠন ব্যাহত করে এবং বর্ণান্ধতা রোগের সৃষ্টি করে। X ক্রোমোসোম দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে বর্ণান্ধতাকে লিঙ্গজড়িত জটিলতা বলা হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
বর্ণান্ধতাকে লিঙ্গ জড়িত জটিলতা বলা হয় কেন?
উত্তর
