উদ্দীপকে উল্লেখিত ঘটনাটির জিনতাত্ত্বিক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বলা হয়েছে, স্বাভাবিক মা-বাবার সন্তান বিপুল "মূক ও বধির"। এটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি বিশেষ ব্যতিক্রম, যাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলা হয়। নিচে উল্লেখিত ঘটনটির জিনতাত্ত্বিক ব্যাখ্যা করা হলো- মানুষের স্বাভাবিক বাক-শ্রবণ ক্ষমতা দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের (D এবং E) ওপর নির্ভর করে। যদি এই দুটি জিনের যেকোনো একটি জোড়া প্রচ্ছন্ন অবস্থায় থাকে (যেমন: dd বা ee), তবে অন্য প্রকট জিনটি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, ফলে ব্যক্তিটি মূক ও বধির হয়। উদ্দীপকের স্বাভাবিক মা-বাবা অবশ্যই এই বৈশিষ্ট্যের জন্য হেটেরোজাইগাস বা বাহক ছিলেন। ধরি, স্বাভাবিক বাক-শ্রবণ ক্ষমতার প্রকট জিনদ্বয় = D এবং E মূক-বধিরতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিনদ্বয় = d এবং e পিতামাতার ফিনোটাইপ: স্বাভাবিক (বাহক) পিতা × স্বাভাবিক (বাহক) মাতা পিতামাতার জিনোটাইপ: DdEe × DdEe গ্যামেট: DE, De, dE, de বিপুলের পরিবারের জিনতাত্ত্বিক চেকারবোর্ড- [চিত্র] ফলাফল বিশ্লেষণ: ১. স্বাভাবিক: যাদের জিনোটাইপে অন্তত একটি D এবং একটি E প্রকট জিন বিদ্যমান (মোট ৯ জন)। ২. মূক-বধির: যাদের জিনোটাইপে যেকোনো এক জোড়া বা উভয় জোড়া প্রচ্ছন্ন জিন (dd বা ee) বিদ্যমান (মোট ৭ জন)। চেকারবোর্ড অনুযায়ী, স্বাভাবিক (বাহক) পিতা-মাতার সন্তানদের মধ্যে ৯ : ৭ অনুপাতে স্বাভাবিক ও মূক-বধির হওয়ার সম্ভাবনা থাকে। বিপুলের ক্ষেত্রে তার জিনোটাইপে কোনো এক জোড়া প্রচ্ছন্ন জিন (যেমন- DDee বা ddEE) একত্রিত হওয়ায় সে জন্মগতভাবে মূক ও বধির হয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ঘটনাটির জিনতাত্ত্বিক ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
ফলাফল বিশ্লেষণ:
১. স্বাভাবিক: যাদের জিনোটাইপে অন্তত একটি D এবং একটি E প্রকট জিন বিদ্যমান (মোট ৯ জন)।
২. মূক-বধির: যাদের জিনোটাইপে যেকোনো এক জোড়া বা উভয় জোড়া প্রচ্ছন্ন জিন (dd বা ee) বিদ্যমান (মোট ৭ জন)।
চেকারবোর্ড অনুযায়ী, স্বাভাবিক (বাহক) পিতা-মাতার সন্তানদের মধ্যে ৯ : ৭ অনুপাতে স্বাভাবিক ও মূক-বধির হওয়ার সম্ভাবনা থাকে। বিপুলের ক্ষেত্রে তার জিনোটাইপে কোনো এক জোড়া প্রচ্ছন্ন জিন (যেমন- DDee বা ddEE) একত্রিত হওয়ায় সে জন্মগতভাবে মূক ও বধির হয়েছে।উত্তর
