উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম- বিশ্লেষণ কর।
উত্তর: মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী ডাইহাইব্রিড ক্রসে [গণিত] জনুতে ৯ : ৩ : ৩ : ১ ফিনোটাইপিক অনুপাত পাওয়া যায়। কিন্তু উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি অর্থাৎ দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম ঘটে। কারণ, [গণিত] জনুতে ফিনোটাইপিক অনুপাত ৯ : ৩ : ৩ : ১ এর পরিবর্তে ৯ : ৭ হয়। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন জিন একে অপরের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করলে জিনের সেই আন্তঃক্রিয়াকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। মানুষের জন্মগত মূক-বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের কারণে হয়ে থাকে। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন এর জন্য দায়ী। এ দুটি জিনের একটি যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ বাধা পায়। এখানের জিনোটাইপ বিশ্লেষণ করে দেখা যায়, দ্বৈত এপিস্ট্যাটিক জিন [গণিত] অথবা [গণিত] এর উপস্থিতিতে মূক-বধির বৈশিষ্ট্য প্রকাশ পায়। [গণিত] ও [গণিত] প্রচ্ছন্ন জিন দ্বৈত অবস্থায় থাকার কারণে প্রকট হোমোজাইগাস জিন [গণিত] ও [গণিত] বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। ফলে [গণিত] জনুতে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম ও মূক-বধিরের অনুপাত ৯ : ৭ হয়। অন্যদিকে মেন্ডেলের দ্বিতীয় সূত্রানুযায়ী ডাইহাইব্রিড ক্রসে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে ক্রস করানো হয় এবং এখানে ফিনোটাইপিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে প্রকট অ্যালিলিক জিনের মাধ্যমে। ফলে [গণিত] জনুতে জোড়া বৈশিষ্ট্যের ফিনোটাইপিক বহিঃপ্রকাশ ঘটে ৯ : ৩ : ৩ : ১ অনুপাতের মাধ্যমে। কাজেই, [গণিত] জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতের ভিন্নতায় প্রমাণ করে যে, উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
