উদ্দীপকের প্রথম ঘটনাটির জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের প্রথম ঘটনাটি হলো পরিপূরক জিন যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। দুটি সাদা ফুলবিশিষ্ট মটরশুঁটির ক্রসে বেগুনি বর্ণের ফুল পাওয়া যায় যা পরিপূরক জিনের উপস্থিতির কারণে হয়ে থাকে। নিচে এই ঘটনার জিনতাত্ত্বিক ব্যাখ্যা করা হলো- বেগুনি বর্ণ প্রকাশের জন্য দুটি প্রকট জিন একসাথে ক্রিয়া করে। এদের যেকোনো একটি অনুপস্থিত থাকলে সাদা বর্ণ প্রকাশিত হয়। যেসব ফুলে A ও B নামক প্রকট জিন একত্রে আছে সেসব ক্ষেত্রেই ফিনোটাইপে বেগুনি বর্ণ প্রকাশ পাবে এবং যেসব ক্ষেত্রে A ও B অর্থাৎ দুটি জিনের মাত্র একটি আছে সেসব ক্ষেত্রে ফিনোটাইপে সাদা বর্ণ প্রকাশ পাবে। এক্ষেত্রে [গণিত] জনুতে দুইটি সাদা ফুলের ক্রসে সবকয়টি ফুল বেগুনি হবে। পরবর্তীতে [গণিত] জনুর ক্ষেত্রে দেখা যাবে, যেসব জিনোটাইপে A ও B একত্রে থাকবে সেসব ক্ষেত্রে ফিনোটাইপ বেগুনি হবে এবং A বা B যেকোনো একটি থাকলে বা কোনোটিই না থাকলে ফিনোটাইপ সাদা হবে। পরিপূরক জিনের ক্রিয়ার ফলেই [গণিত] জনুর অনুপাত হয় ৯ : ৭ যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত ৯ : ৩ : ৩ : ১ হতে ভিন্ন। তাই [গণিত] জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতের ভিন্নতা অনুযায়ী ঘটনাটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের প্রথম ঘটনাটির জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
