মানুষের ক্ষেত্রে উদ্দীপকের উল্লিখিত সমস্যাটি বিশ্লেষণ করো।
উত্তর: মানুষের ক্ষেত্রে উদ্দীপকে Rh ফ্যাক্টর জনিত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। মানুষের ক্ষেত্রে Rh ফ্যাক্টরের ভিন্নতার কারণে রক্ত সঞ্চালন এবং গর্ভধারণজনিত গুরুতর সমস্যা দেখা দিতে পারে। নিচে এই সমস্যাগুলো বিশ্লেষণ করা হলো- রক্ত সঞ্চালনজনিত জটিলতা: রক্তপাত বা অস্ত্রোপচারের সময় দাতা ও গ্রহীতার Rh ফ্যাক্টর যাচাই না করে রক্ত সঞ্চালন করলে মারাত্মক শারীরিক সমস্যা তৈরি হয়। যদি Rh পজিটিভ রক্ত কোনো Rh নেগেটিভ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়, তবে রক্তকণিকাগুলো জমাট বেঁধে ভেঙে যায়। এর ফলে প্রস্রাবের সাথে হিমোগ্লোবিন বের হয়ে আসতে পারে। এই হিমোগ্লোবিন বৃক্কে জমা হয়ে ইউরোমিয়া রোগ সৃষ্টি করে, যা বৃক্কের কাজ বন্ধ করে দেয়। এছাড়া রোগীর জন্ডিস হতে পারে এবং অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে। তাই জরুরি অবস্থায় দাতার গ্রুপ জানা না থাকলে Rh নেগেটিভ রক্ত সঞ্চালন করা সবচেয়ে নিরাপদ। গর্ভধারণজনিত জটিলতা (এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস): একজন Rh নেগেটিভ মহিলার সাথে Rh পজিটিভ পুরুষের বিয়ে হলে তাদের সন্তান Rh পজিটিভ হয়। ভ্রূণের Rh পজিটিভ লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে প্রবেশ করলে সেখানে Rh অ্যান্টিবডি তৈরি হয়। প্রথম সন্তানের সময় এই অ্যান্টিবডি খুব ধীরে তৈরি হয় বলে শিশুটি সুস্থভাবে জন্ম নিতে পারে। তবে পরবর্তী গর্ভধারণের সময় মায়ের রক্তে আগে থেকে তৈরি থাকা অ্যান্টিবডি অমরার মাধ্যমে ভূণের রক্তে প্রবেশ করে লোহিত কণিকাকে ধ্বংস করে দেয়। এর ফলে ভ্রুণ নষ্ট হয়ে গর্ভপাত ঘটতে পারে। শিশু জীবিত জন্মালেও তার শরীরে প্রচণ্ড রক্তস্বল্পতা ও জন্ডিস দেখা দেয়। লোহিত রক্তকণিকার এই ভাঙ্গনজনিত রোগকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। সুতরাং বলা যায়, Rh ফ্যাক্টরের কারণে মানুষ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দেয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
মানুষের ক্ষেত্রে উদ্দীপকের উল্লিখিত সমস্যাটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
