উদ্দীপকে উল্লিখিত ফিনোটাইপিক অনুপাতটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফিনোটাইপিক অনুপাত থেকে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমকে বোঝানো হয়েছে। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী ডাইহাইব্রিড ক্রসে F₂ জনুতে ৯:৩: ৩: ১ ফিনোটাইপিক অনুপাত পাওয়া যায়। কিন্তু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম ঘটে। ফলে, F₂ জনুতে ফিনোটাইপিক অনুপাত ৯:৩:৩:১ এর পরিবর্তে ৯: ৭ হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন জিন একে অপরের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করলে জিনের সেই আন্তঃক্রিয়াকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। মানুষের জন্মগত মূক-বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের কারণে হয়ে থাকে। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন এর জন্য দায়ী। এ দুটি জিনের একটি যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। এখানের জিনোটাইপ বিশ্লেষণ করে দেখা যায়, দ্বৈত এপিস্ট্যাটিক জিন dd অথবা ee এর উপস্থিতিতে মূক-বধির বৈশিষ্ট্য প্রকাশ পায়। ও e প্রছন্ন জিন দ্বৈত অবস্থায় থাকার কারণে প্রকট হোমোজাইগাস জিন DD ও EE বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। ফলে F₂ জনুতে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম ও মূক-বধিরের অনুপাত ৯: ৭ হয়। মেন্ডেলের দ্বিতীয় সূত্রানুযায়ী ডাইহাইব্রিড ক্রসে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে ক্রস করানো হয় এবং এখানে ফিনোটাইপিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে প্রকট অ্যালিলিক জিনের মাধ্যমে। ফলে F₂ জনুতে জোড়া বৈশিষ্ট্যের ফিনোটাইপিক বহিঃপ্রকাশ ঘটে ৯:৩:৩:১ অনুপাতের মাধ্যমে। কাজেই, F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতের ভিন্নতায় প্রমাণ করে যে, উদ্দীপকে উল্লিখিত অনুপাতটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফিনোটাইপিক অনুপাতটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
