উপযুক্ত উদাহরণের সাহায্যে দ্বিতীয় অনুপাতটি F₂ জনু পর্যন্ত চেকার বোর্ডের মাধ্যমে দেখাও।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় অনুপাতটি হলো ১:৪:৬:৪: ১ যা মূলত পলিজেনিক ইনহেরিটেন্সকে নির্দেশ করে। উপযুক্ত উদাহরণের সাহায্যে এই অনুপাতটি F₂ জনু পর্যন্ত চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো-মেন্ডেলের মতে, জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া ফ্যাক্টর বা জিন নির্দিষ্ট। কিন্তু মানুষের গায়ের রং, উচ্চতা, ওজনের ভিন্নতা ইত্যাদির ক্ষেত্রে একাধিক জিন সমন্বিতভাবে কাজ করে। এরূপ একাধিক জিন দ্বারা একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হওয়ার বংশগতির উত্তরাধিকার ধারা হলো পলিজেনিক ইনহেরিটেন্স, যা উদ্দীপকের অনুপাতে নির্দেশ করে। এখানে নিগ্রো ও শ্বেতাঙ্গ লোকের মধ্যে ক্রসের ফলে F1 জনুতে প্রাপ্ত লোকদের গায়ের রং নিগ্রো ও শ্বেতাঙ্গের মাঝামাঝি অর্থাৎ মিউল্যাটো হয়। F₂ জনুতে ১৬ জনের মধ্যে ১ জন নিগ্রো, ৪ জন গাঢ় বর্ণের, ৬ জন মিউল্যাটো, ৪ জন হালকা বর্ণের এবং ১ জন শ্বেতাঙ্গ পাওয়া যায়। এখানে, নিগ্রো, গাঢ়, মিউল্যাটো, হালকা ও 'শ্বেতাঙ্গের অনুপাত পাওয়া যায় ১:৪:৬:৪:১। ধরি, নিগ্রো ব্যক্তির জিনোটাইপ [গণিত] এবং শ্বেতাঙ্গ স্ত্রীলোকের জিনোটাইপ [গণিত] পিতামাতা (P₁) : [চিত্র] চেকার বোর্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে, নিগ্রো = ১ জন গাঢ় বর্ণের = ৪ জন মিউল্যাটো = ৬ জন শেতাঙ্গ = ১ জন। উক্ত ঘটনাটির ফিনোটাইপিক অনুপাত = নিগ্রো : গাঢ়: মিউল্যাটো: হালকা: শ্বেতাঙ্গ অর্থাৎ অনুপাত = ১:৪:৬:৪:১।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উপযুক্ত উদাহরণের সাহায্যে দ্বিতীয় অনুপাতটি F₂ জনু পর্যন্ত চেকার বোর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
চেকার বোর্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে,
নিগ্রো = ১ জন
গাঢ় বর্ণের = ৪ জন
মিউল্যাটো = ৬ জন
শেতাঙ্গ = ১ জন।
উক্ত ঘটনাটির ফিনোটাইপিক অনুপাত
= নিগ্রো : গাঢ়: মিউল্যাটো: হালকা: শ্বেতাঙ্গ
অর্থাৎ অনুপাত = ১:৪:৬:৪:১।উত্তর
