ইশিহারা টেস্ট বলতে কী বুঝায়?
উত্তর: ইশিহারা টেস্ট হলো বংশগতিবিদ্যার সাথে সম্পর্কিত এমন এক বিশেষ পদ্ধতি যার মাধ্যমে কোনো ব্যক্তির বর্ণান্ধতা বা রং শনাক্তকরণের সক্ষমতা পরীক্ষা করা হয়। এই পদ্ধতিতে বিভিন্ন রঙের অসংখ্য ছোটো ছোটো ডট বা বিন্দুর সমন্বয়ে তৈরি কতগুলো বিশেষ প্লেট ব্যবহার করা হয়, যেখানে ব্যাকগ্রাউন্ডের রঙের সাথে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট একটি সংখ্যা বা পথ ফুটিয়ে তোলা হয়। একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি প্লেটের সেই সংখ্যা বা নকশাটি সহজেই পড়তে প্রারলেও লাল-সবুজ বর্ণান্ধ ব্যক্তিরা তা শনাক্ত করতে ব্যর্থ হন। মূলত রেটিনার কোন কোষের কার্যকারিতা যাচাই করে চোখের কালার ভিশন ডেফিসিয়েন্সি নির্ণয়ে এই পরীক্ষাটি বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
ইশিহারা টেস্ট বলতে কী বুঝায়?
উত্তর
