মতবাদ-১ এবং মতবাদ-২ এর মধ্যে কোনটি সমালোচকদের কাছে বেশি গ্রহণযোগ্য? সঠিক তুলনাসহ তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিবর্তন তত্ত্বের মতবাদ ১ ও ২ হলো যথাক্রমে ল্যামার্কবাদ ও ডারউইনবাদ। নিচে ল্যামার্ক ও ডারউইনের মতবাদের তুলনামূলক বিশ্লেষণ প্রদান করা হলো: i. ল্যামার্কের মতবাদ অনুযায়ী পরিবেশের প্রভাব ও জীবের নিজের প্রচেষ্টায় জীবদেহের পরিবর্তন ঘটে। অপরদিকে, ডারউইনের মতবাদ অনুযায়ী স্বতঃস্ফূর্ত ভাবেই জীবদেহে পরিবর্তন সূচিত হয় এবং এসব পরিবর্তনের জন্য জীবের কোনো প্রচেষ্টা নেই। ii. ল্যামার্কের মতে, অর্জিত সকল বৈশিষ্ট্যই বংশানুসরণ করে। কিন্তু ডারউইনের মতে কেবল ধারাবাহিক প্রকরণগুলো বংশানুসরণযোগ্য। iii. প্রাকৃতিক পরিবৃত্তি ল্যামার্কবাদ স্বীকৃত নয়। অপরদিকে, ডারউইনবাদে প্রাকৃতিক পরিবৃত্তি স্বীকৃত। iv. ল্যামার্কবাদ অনুযায়ী জীবের নিজস্ব প্রয়োজনে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। অপরদিকে, ডারউইনবাদ অনুযায়ী প্রকৃতির নিজস্ব খেয়ালে জীবদেহের গঠন সম্পন্ন হয়। V. ল্যামার্কবাদ অনুসারে প্রকৃতির সাথে খাপ খাইয়ে প্রতিটি জীব বেঁচে থাকে। কিন্তু ডারউইনের মতবাদ অনুসারে কেবল জীবন সংগ্রামে জয়ী হওয়া জীব বেঁচে থাকে, অন্যরা বিলুপ্ত হয়ে যায়। vi. ল্যামার্কবাদ বিজ্ঞানী মহলে অনাদৃত। অপরদিকে, কিছু ব্যতিক্রম ছাড়া ডারউইনবাদ বিজ্ঞানী মহলে সমাদৃত ও গ্রহণযোগ্য। উভয় মতবাদের পার্থক্য ও গ্রহণযোগ্যতা আলোচনার মাধ্যমে সমালোচকদের কাছে ডারউইনবাদ বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
মতবাদ-১ এবং মতবাদ-২ এর মধ্যে কোনটি সমালোচকদের কাছে বেশি গ্রহণযোগ্য?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
