মতবাদ-১ এর বিবর্তনীয় ধারণাটি আলোচনা করো।
উত্তর: মতবাদ-১ এ উল্লিখিত অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দ্বারা ল্যামার্কিজমকে নির্দেশ করা হয়েছে। নিচে ধারণাটি আলোচনা করা হলো- ল্যামার্কিজম ৪টি মূল বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। যথা- i. অন্তঃজীবনী শক্তি জীবের আকার বৃদ্ধি করতে চায়: জীবন ধারণের প্রয়োজনে পরিবেশ প্রতিটি প্রাণীর গঠন, আকৃতি ও সংগঠনকে প্রভাবিত করে। ii. জীবের উপর পরিবেশের প্রত্যক্ষ প্রভাব: জীবন ধারণ প্রক্রিয়ায় জীব যে নতুন চাহিদা অনুভব করে তারই ফলশ্রুতিতে জীব দেহের কোন অঙ্গের বৃদ্ধি বা নতুন অঙ্গের সংযোজন ঘটে। নতুন এ অঙ্গের আকার ও বিকাশ তার ব্যবহারের ওপর নির্ভরশীল। জিরাফের পূর্ব পুরুষেরা আকারে ছোট ও শাকাশী প্রাণী ছিল। গাছের শীর্ষের কচি পাতার নাগাল পাবার জন্য ক্রমাগত গ্রীবা উত্তোলন ও প্রসারণের ফলে তা বৃদ্ধি পায় এবং বংশ পরস্পরায় চলতে থাকার ফলে গ্রীবা ও অগ্রপদ লম্বা হয়ে বর্তমান আকৃতি পেয়েছে। একইভাবে ঘোড়ার পূর্ব-পুরুষের তৃতীয় আঙ্গুলী প্রয়োজনের তাগিদে সক্রিয় প্রচেষ্টার ফলে বর্তমান সময়ের ঘোড়ার খুড়ে পরিণত হয়েছে। iii. ব্যবহার ও অব্যবহার: জীবদেহের কোনো অঙ্গের বৃদ্ধি ও কর্মক্ষমতা তার ব্যবহারের ওপর সরাসরিভাবে নির্ভরশীল। কোনো অঙ্গের পুনঃপুন ব্যবহার ঐ অঙ্গের ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে সুগঠিত "করে। আবার কোনো অঙ্গ অব্যবহারের ফলে তা ক্রমশ দুর্বল হয়ে শেষ পর্যন্ত তার ক্ষয়প্রাপ্তি বা অবলুপ্তি ঘটে। iv . অর্জিত গুণাবলির উত্তরাধিকার: কোনো জীবের জীবনকালে অর্জিত গুণাবলি তার পরবর্তী বংশধরদের মধ্যে-সঞ্চালিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
মতবাদ-১ এর বিবর্তনীয় ধারণাটি আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
