উদ্দীপকে উল্লিখিত ফ্যাক্টরটির কারণে সৃষ্ট জটিলতা এবং প্রতিকার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখির ফ্যাক্টর তথা Rh ফ্যাক্টরের ভিন্নতার কারণে মানুষের রক্ত সঞ্চালন এবং গর্ভধারণজনিত জটিলতা দেখা দিতে পারে। নিচে এই জটিলতার ঝুঁকি এবং প্রতিকার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো- জটিলতা: রক্তপাত বা অস্ত্রোপচারের সময় দাতা ও গ্রহীতার Rh ফ্যাক্টর যাচাই না করে রক্ত সঞ্চালন করলে মারাত্মক শারীরিক সমস্যা সৃষ্টি হয়। যদি Rh পজিটিভ রক্ত কোনো Rh নেগেটিভ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়, তবে রক্তকণিকাগুলো জমাট বেঁধে ভেঙে যায়। এর ফলে প্রস্রাবের সাথে হিমোগ্লোবিন বের হয়ে আসতে পারে। এই হিমোগ্লোবিন বৃক্কে জমা হয়ে ইউরোমিয়া রোগ সৃষ্টি করে, যা বৃক্কের কাজ বন্ধ করে দেয়। এছাড়া রোগীর জন্ডিস হতে পারে এবং অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে। তাই জরুরি অবস্থায় দাতার গ্রুপ জানা না থাকলে Rh নেগেটিভ রক্ত সঞ্চালন করা সবচেয়ে নিরাপদ। আবার, একজন Rh নেগেটিভ মহিলার সাথে Rh পজিটিভ পুরুষের বিয়ে হলে তাদের সন্তান Rh পজিটিভ হয়। ভূণের Rh পজিটিভ লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে প্রবেশ করলে সেখানে Rh অ্যান্টিবডি তৈরি হয়। প্রথম সন্তানের সময় এই অ্যান্টিবডি খুব ধীরে তৈরি হয় বলে শিশুটি সুস্থভাবে জন্ম নিতে পারে। তবে পরবর্তী গর্ভধারণের সময় মায়ের রক্তে আগে থেকে তৈরি থাকা অ্যান্টিবডি অমরার মাধ্যমে ভূণের রক্তে প্রবেশ করে লোহিত কণিকাকে ধ্বংস করে দেয়। এর ফলে ভ্রুণ নষ্ট হয়ে গর্ভপাত ঘটতে পারে। শিশু জীবিত জন্মালেও তার শরীরে প্রচণ্ড রক্তস্বল্পতা ও জন্ডিস দেখা দেয়। লোহিত রক্তকণিকার এই ভাঙ্গনজনিত রোগকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। প্রতিকার: Rh ফ্যাক্টরজনিত জটিলতা এড়াতে রক্ত সঞ্চালনের আগে দাতা ও গ্রহীতার গ্রুপ এবং ক্রস-ম্যাচিং পরীক্ষা করা জরুরি। নেগেটিভরক্তে ভুলবশত পজিটিভ রক্ত দিলে শরীরে ক্ষতিকর অ্যান্টিবডি তৈরি হয় যা লোহিত কণিকাকে ধ্বংস করতে পারে। আধুনিক চিকিৎসা অনুযায়ী, এ ধরনের কোনো অমিল দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শে অ্যান্টি-D বা প্রতিষেধক গ্রহণ করতে হবে। এছাড়া গর্ভাবস্থায় জটিলতা রোধে প্রসবের ৭২ ঘণ্টার মধ্যে মায়ের শরীরে বিশেষ অ্যান্টি-D ইনজেকশন দিয়ে পরবর্তী সন্তানের সুরক্ষা নিশ্চিত করা হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফ্যাক্টরটির কারণে সৃষ্ট জটিলতা এবং প্রতিকার নিয়ে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
