বর্ণান্ধতা বলতে কী বুঝায়?
উত্তর: যে বংশগত রোগে, কোনো মানুষ বিভিন্ন বর্ণের বিশেষত লাল ও সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না বা চিনতে পারে না, সেই প্রকার অস্বাভাবিকতাকে বর্ণান্ধতা বলে। মানুষের X ক্রোমোসোমে বিদ্যমান প্রকট জিন চোখের রেটিনার বর্ণ শনাক্তকারী কোন কোষগুলোর স্বাভাবিক গঠন নিয়ন্ত্রণ করে। কিন্তু মিউটেশনের কারণে এই জিনের একটি প্রচ্ছন্ন অ্যালিল সৃষ্টি হয়, যা রেটিনার লাল-সবুজ বর্ণ সংবেদী কোন কোষগুলোর গঠন ব্যাহত করে। ফলে এই প্রচ্ছন্ন জিনধারী মানুষ লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। একে লাল-সবুজ বর্ণান্ধতা বলে। এটি একটি লিঙ্গজড়িত রোগ।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
বর্ণান্ধতা বলতে কী বুঝায়?
উত্তর
