উদ্দীপকে উল্লেখিত সূত্রটির জিনতাত্ত্বিক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সূত্রটি হলো মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম লিথাল জিন। এ জিনের প্রভাবে মেন্ডেলের ১ম সূত্রের অনুপাত ৩: ১ এর পরিবর্তে ২: ১ হয়। নিচে লিথাল জিনের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হলো- লিথাল জিন হলো সেই জিন যারা হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায়। ধরা যাক, ইঁদুরের গায়ের হলুদ বর্ণের লোমের জন্য দায়ী প্রকট জিন:-Y এবং মেটে বর্ণের লোমের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন = y. মেন্ডেলের সূত্র অনুযায়ী বিশুদ্ধ বা হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে YY এবং বিশুদ্ধ মেটে বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে yy. কিন্তু প্রকৃতিতে যে সব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তাদের কোনটিই বিশুদ্ধ বা হোমোজাইগাস (YY) জিনোটাইপধারী নয়। কারণ Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে ভ্রুণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটেরোজাইগাস অর্থাৎ সংকর (Yy) প্রকৃতির। [চিত্র] নিচের চেকার বোর্ডের মাধ্যমে ফলাফল দেখানো হলো: [চিত্র] চেকার বোর্ডে দেখা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) ইঁদুরের শাবকগুলো লিথাল জিনের ক্রিয়ায় ভ্রূণ অবস্থায় মারা যায়। ফলে [গণিত] জনুর ফিনোটাইপিক অনুপাত অর্থাৎ হলুদ ও মেটেরঙের ইঁদুরের অনুপাত হয় ২:১।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সূত্রটির জিনতাত্ত্বিক বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
নিচের চেকার বোর্ডের মাধ্যমে ফলাফল দেখানো হলো:
চেকার বোর্ডে দেখা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) ইঁদুরের শাবকগুলো লিথাল জিনের ক্রিয়ায় ভ্রূণ অবস্থায় মারা যায়। ফলে জনুর ফিনোটাইপিক অনুপাত অর্থাৎ হলুদ ও মেটেরঙের ইঁদুরের অনুপাত হয় ২:১।