উদ্দীপকের ল্যামার্কিজম মতবাদের সীমাবদ্ধতা লেখো।
উত্তর: উদ্দীপকের ল্যামার্কের মতবাদের মূল ভিত্তি ছিল "অর্জিত গুণের উত্তরাধিকার" এবং অঙ্গসংস্থানিক পরিবর্তন। এই মতবাদের প্রধান শ্রীমাবদ্ধতাগুলো নিচে আলোচনা করা হলো- ১. অর্জিত গুণের বংশগতি: ল্যামার্ক বিশ্বাস করতেন যে, জীবদ্দশায় অর্জিত বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। কিন্তু আধুনিক জিনতত্ত্ব প্রমাণ করেছে যে, শুধুমাত্র জনন কোষে সৃষ্ট পরিবর্তনই বংশগত হয়, দেহকোষে অর্জিত গুণাবলি বংশ হয় না। ২. অঙ্গ ব্যবহারের প্রভাব: ল্যামার্ক মনে করতেন, কোনো অঙ্গের ক্রমাগত ব্যবহার বা অব্যবহারের ফলে তা উন্নত বা বিলুপ্ত হয়। কিন্তু এটি সবসময় সঠিক নয়। যেমন- মানুষের জন্মের পর থেকে পেশি ব্যবহার করে শক্তিশালী হলেও তা সরাসরি পরবর্তী প্রজন্মে শক্তিশালী পেশি হিসেবে সঞ্চারিত হয় না। ৩. পরীক্ষামূলক প্রমাণ: ল্যামার্কের মতবাদের সপক্ষে জোরালো পরীক্ষামূলক প্রমাণ নেই। যেমন- বিজ্ঞানী ভাইজম্যান ইঁদুরের লেজ কেটে বার বার পরীক্ষা করেও লেজবিহীন ইঁদুর তৈরি করতে পারেন নি, যা অর্জিত গুণের উত্তরাধিকারের বিপক্ষে যায়। ৪. ইচ্ছাশক্তির প্রভাব ল্যামার্ক মনে করতেন প্রাণীর ইচ্ছাশক্তি বিবর্তনে ভূমিকা রাখে (যেমন- জিরাফের গলা লম্বা হওয়ার ইচ্ছা)। এটি একটি অবৈজ্ঞানিক ধারণা। এই কারণগুলোর জন্য ল্যামার্কের মতবাদটি বিবর্তনতত্ত্ব হিসেবে ডারউইনের মতবাদের মতো সর্বজনীন স্বীকৃতি পায়নি।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ল্যামার্কিজম মতবাদের সীমাবদ্ধতা লেখো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
