জিন তত্ত্বের জন্য কোনটি সঠিক নয়?
ক. কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিনযুগলের গঠনকে জিনােটাইপ বলে
খ. DNA জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে, তাকে ফ্যাক্টর/জিন বলে
গ. জীবের বাহ্যিক লক্ষণকে ফিনােটাইপ বলে
ঘ. কোন জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালীল দুটি অসম প্রকৃতির হলে, তাকে হেটারােজাইগাস জীব বলে
উত্তর: DNA জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে, তাকে ফ্যাক্টর/জিন বলে
ব্যাখ্যা: জিন হলো জীবকোষে বিদ্যমান বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী মৌলিক, ভৌত ও কার্যিক একক যা বংশ থেকে বংশান্তরে স্থানান্তরিত হয়। সংক্ষেপে, একটি নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশ প্রদানকারী DNA-এর অংশবিশেষই জিন (Gene or Factor)। মেন্ডেল এদেরকে ফ্যাক্টর (factor) নামকরণ করেছিলেন।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · MCQ