ডা. সুমনা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বিষয়টিতে মানুষের দেহে বিদ্যমান রক্তের বিভিন্ন গ্রুপের কথা বলা হয়েছে। রক্তের গ্রুপ মানবজাতির বিবাহ স্থাপনে বিশেষ ভূমিকা রাখে। ডা. সুমনা বিয়ে করতে গিয়ে শুধুমাত্র রক্তের Rh ফ্যাক্টরজনিত কারণে একটি ছেলেকে বিয়ে করেননি। আমার মতে তার এই সিদ্ধান্ত সঠিক হয়েছিল। নিচে তা বিশ্লেষণ করা হলো- বিবাহ স্থাপনের ক্ষেত্রে Rh ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন Rh- (Rh নেগেটিভ) মহিলার সঙ্গে Rh+ (Rh পজেটিভ) পুরুষের বিয়ে হলে তাদের প্রথম সন্তান হবে Rh+ কারণ Rh+ ve একটি প্রকট বৈশিষ্ট্য। ভ্রুণ অবস্থায় সন্তানের Rh+ ve ফ্যাক্টরযুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে ফলে মায়ের রক্ত Rh- হওয়ায় তার রক্তরসে অ্যান্টি Rh ফ্যাক্টর উৎপন্ন হবে। অ্যান্টি Rh ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে; ভ্রূণও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচণ্ড রক্তাল্পতা এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয়। এ অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে। যেহেতু Rh বিরোধী অ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে ধীরে উৎপন্ন হয় তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি হয় না এবং সুস্থই জন্মায়। কিন্তু পরবর্তী গর্ভধারণ থেকে বিপত্তি শুরু হয় এবং ভ্রূণ এ রোগে ভুগে মারা যায়। তাই বিবাহ স্থাপনের আগে হবু বর-কনের রক্ত পরীক্ষা করে নেয়া উচিত এবং একই Rh ফ্যাক্টরযুক্ত (হয় Rh+ ve নয়তো Rh- ve) দম্পতি হওয়া উচিত। উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, ডা. সুমনার সিদ্ধান্তটি সঠিক ছিল।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
ডা. সুমনা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
অনুপাত = 2 (হলুদ) : 1 (অ্যাগাউটি)
লিথাল জিনের অনুপাত- 2 : 1
ক্যুয়েনোর উল্লেখিত বিশ্লেষণে জানা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) শাবকগুলো ভূণাবস্থায় মারা যায়। ফলে অপত্য বংশে হলুদাভ ও হলুদবিহীন ইঁদুরের অনুপাত ৩ : ১ না হয়ে ২ : ১ হয়।উত্তর
