উদ্দীপকের শেষ উক্ত অনুপাতটির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত অনুপাত হলো ২ : ১ যা মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম লিথাল জিনকে বুঝানো হয়েছে। নিচে অনুপাতটির কারণ (লিথাল জিন) বিশ্লেষণ করা হলো- যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে। ধরা যাক, ইঁদুরের গায়ের হলুদ লোমের জন্য দায়ী জিন Y এবং অ্যাগাউটি বর্ণের লোমের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন y. মেন্ডেলের সূত্রানুসারে বিশুদ্ধ হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ YY এবং বিশুদ্ধ অ্যাগাউটি বর্ণের ইঁদুরের জিনোটাইপ yy. কিন্তু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তার কোনোটিই বিশুদ্ধ নয়। কারণ Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে ভূণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটারোজাইগাস। অর্থাৎ সংকর (Yy) প্রকৃতির। [চিত্র] [গণিত] জনুর চেকার বোর্ড : [চিত্র] অনুপাত = 2 (হলুদ) : 1 (অ্যাগাউটি) লিথাল জিনের অনুপাত- 2 : 1 ক্যুয়েনোর উল্লেখিত বিশ্লেষণে জানা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) শাবকগুলো ভ্রূণাবস্থায় মারা যায়। ফলে অপত্য বংশে হলুদাভ ও হলুদবিহীন ইদুরের অনুপাত ৩ : ১ না হয়ে ২ : ১ হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের শেষ উক্ত অনুপাতটির কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
একইভাবে সমপ্রকটতার ক্ষেত্রে কালো বর্ণের মোরগ ও সাদা বর্ণের মুরগির মধ্যে ক্রস ঘটালে জনুতে সবকটি কলোর মাঝে সাদা ছোপযুক্ত ও জনুতে ১: ২: ১ অনুপাতে যথাক্রমে কালো, চেকযুক্ত ও সাদা মোরগ,মুরগি দেখা যায়।উত্তর
জনুর চেকার বোর্ড :
অনুপাত = 2 (হলুদ) : 1 (অ্যাগাউটি)
লিথাল জিনের অনুপাত- 2 : 1
ক্যুয়েনোর উল্লেখিত বিশ্লেষণে জানা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) শাবকগুলো ভ্রূণাবস্থায় মারা যায়। ফলে অপত্য বংশে হলুদাভ ও হলুদবিহীন ইদুরের অনুপাত ৩ : ১ না হয়ে ২ : ১ হয়।