"আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9°C” এটি কোন ধরনের পরিমাপনের স্কেল? ব্যাখ্যা করো।
উত্তর: "আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9° C”- এটি শ্রেণিসূচক পরিমাপনের স্কেল। ব্যাখ্যা: যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের এককগুলোর মধ্যে সংখ্যাগত পার্থক্যের মাত্রা পরিমাপ করে এবং শূন্যকে পরমশূন্য বিবেচনা করে না তাকে শ্রেণিসূচক পরিমাপন বলে। এতে তথ্যের প্রতিটি একক তার আগের ও পরের একক থেকে সমান ব্যবধানে থাকে। এই পরিমাপন পদ্ধতিতে তথ্যের মানগুলোর উপর যোগ, বিয়োগ গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করা যায়। কিন্তু গুণ ও ভাগ প্রক্রিয়া প্রয়োগ করা যায় না। "আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9° C" এটি একটি শ্রেণিসূচক পরিমাপনের স্কেল। কেননা তাপমাত্রাকে সমান ব্যবধানে শ্রেণিকরণ করা যায় এবং এর উপর গাণিতিক প্রক্রিয়া যোগ ও বিয়োগ প্রয়োগ করা যায় কিন্তু গুণ ও ভাগ করা যায় না। অতএব, "আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9° C” এটি একটি শ্রেণিসূচক পরিমাপনের স্কেল।
HSC Statistics 1st Paper Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন · সৃজনশীল
"আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9°C” এটি কোন ধরনের পরিমাপনের স্কেল? ব্যাখ্যা করো।
উত্তর